তালাক

ডিজিটাল হচ্ছে বিয়ে-তালাক নিবন্ধন, ঠেকানো যাবে বাল্যবিবাহ: আইনমন্ত্রী
ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা। এর মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে করা এবং বাল্যবিবাহ দেয়া রোধ করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

পারিবারিক আদালতে কেন যাবেন, কখন যাবেন
দাম্পত্য জীবন কিংবা পারিবারিক সম্পর্কের টানাপোড়েন যখন ব্যক্তিগত আলোচনার সীমা ছাড়িয়ে যায় এবং আবেগ দিয়ে সমাধান সম্ভব হয় না, তখনই আইনগত হস্তক্ষেপ জরুরি হয়ে ওঠে। সন্তানের অভিভাবকত্ব, স্ত্রীর ভরণপোষণ (Maintenance) বা বিবাহবিচ্ছেদের মতো স্পর্শকাতর বিষয়ে আইনগত সমাধান (Legal Solution) পেতে একমাত্র ভরসা পারিবারিক আদালত (Family Court)। কিন্তু সাধারণ মানুষ প্রায়শই দ্বিধায় ভোগেন— ঠিক কোন পরিস্থিতিতে এবং কী কী আইনি অধিকার নিয়ে তারা এই আদালতের দ্বারস্থ হবেন? এই আদালত মূলত পারিবারিক বিরোধ নিষ্পত্তি করে কীভাবে?