ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রন্থদের মধ্যে চেক বিতরণ
ময়মনসিংহ জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রন্থ পরিবারবর্গের মধ্যে বিআরটিএ ট্রাস্টি বোর্ড হতে মঞ্জুরীকৃত আর্থিক সহায়তা প্রাপ্তির চেক বিতরণ করা হয়েছে। আজ (শুক্রবার, ১৯ জুন) বেলা সাড়ে ১২টায় জেলা পরিষদ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী।