
ডেঙ্গু মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গু মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (সোমবার, ১ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে ডেঙ্গু মোকাবিলায় করণীয় নিয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন।

নরসিংদীতে যুবক খুন; প্রতিবাদে বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
নরসিংদীর পলাশ উপজেলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে তিন তরুণকে ছুরিকাঘাতের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহত আশিক ভূঁইয়া (২৫) পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর গ্রামের মনির হোসেন ভূঁইয়ার ছেলে। একই এলাকার বাসিন্দা আহত রুহুল আমিন ও মো. ইলিয়াস বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বাড্ডায় পুরাতন দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু
রাজধানীর উত্তর বাড্ডায় পুরাতন দেয়াল ধসে দুই শিশু মারা গেছে। তারা হলো- আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫)। আজ (বুধবার, ১১ মার্চ) বেলা ১২টার দিকে বাড্ডা উত্তর পূর্বাঞ্চল ১০নং লেনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা দেড়টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩
নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ (শুক্রবার, ৬ মার্চ) সন্ধ্যায় আরমান মিয়ার মালিকানাধীন তিন তলা ভবনের নীচ তলায় ঝুটের গুদামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

যেকোনো মূল্যে দালালদের দৌরাত্ম্য রোধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
যেকোনো মূল্যে দালালদের দৌরাত্ম্য রোধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় তিনি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়া বা রোগীদের সঙ্গে যারা প্রতারণা করবে তাদের কঠোর হস্তে দমন করার কথাও বলেছেন।

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ হাদিকে এভারকেয়ারে নেয়ার সিদ্ধান্ত
উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

রাজধানীর নাজিরাবাজার থেকে যুবকের মরদেহ উদ্ধার
রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজার এলাকার এক বাড়ি থেকে সজিব নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (শনিবার, ২৫ অক্টোবর) রাতে বংশাল থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে এ হত্যা— এমনটা দাবি নিহতের মায়ের।

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢামেকে নৌপরিবহন উপদেষ্টা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন।

আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে পর্যবেক্ষণে থাকবেন নুর
জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাকে আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। আজ (শনিবার, ৩ আগস্ট) রাতে তারা এ কথা জানান।

বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত বুয়েট শিক্ষার্থী শাদিদকে দেখতে গিয়েছেন প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়্যব। আজ (শুক্রবার, ২৯ আগস্ট) তারা হাসপাতাল পরিদর্শনে যান। বুয়েটের ২০২০ ব্যাচের শিক্ষার্থী সৈয়দ শাদিদ নাসিফ ঢাকা মেডিকেলে কলেজের ইমারজেন্সি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। সেসময় কেবিনে শাদিদের বাবা, মা ও বোনসহ কয়েকজন আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে রুমমেটকে মারধরের অভিযোগ, পুলিশে সোপর্দ
হল থেকে বহিষ্কার
লাইট অন-অফ করার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হলের রুমমেটকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ডাকসুতে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদের বিরুদ্ধে। মধ্যরাতে হাজী মুহাম্মদ মুহসিন হলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালকে হল থেকে বহিষ্কার ও পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানিয়েছেন প্রক্টর।

নারায়ণগঞ্জে বিস্ফোরণে প্রাণহানি বেড়ে ২, চিকিৎসাধীন ৭
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টিনশেড ঘরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রাণহানি বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। আজ (সোমবার, ২৫ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাহেরা আক্তার (৫০)। এর আগে রোববার ভোরে মারা গিয়েছিল তার এক মাস বয়সী নাতি ইমাম উদ্দিন।