ঢাকা মেট্রোপলিটন পুলিশ
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। বিশেষ করে মাদক কারবারি, চাঁদাবাজ, ছিনতাইকারী ও বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিপিএম-সেবা এসব কথা বলেছেন।

তেজগাঁওয়ে অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪৯

তেজগাঁওয়ে অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হয়।

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, ক্রেতা-বিক্রেতা গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, ক্রেতা-বিক্রেতা গ্রেপ্তার

সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ ‘লাল টেলিফোন’ সংযোগের তামার তার চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র (২৫) ও ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলাম (৩২)।

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। আজ (রোববার, ১৭ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।

ঢাকার যানজট নিরসনে ডিএমপিকে সিগন্যাল ম্যানেজমেন্ট মডেল সমীক্ষার নির্দেশ

ঢাকার যানজট নিরসনে ডিএমপিকে সিগন্যাল ম্যানেজমেন্ট মডেল সমীক্ষার নির্দেশ

ঢাকা শহরের যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) সিগনাল ম্যানেজমেন্ট মডেল সমীক্ষার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার ডিজিএফআইফের সাবেক ডিজি শেখ মামুন

বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার ডিজিএফআইফের সাবেক ডিজি শেখ মামুন

বৈষম্যবিরোধী মামলায় ডিজিএফআইফের সাবেক মহাপরিচালক (ডিজি) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৬ মার্চ ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন; ডিএমপির ট্রাফিক নির্দেশনা

২৬ মার্চ ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন; ডিএমপির ট্রাফিক নির্দেশনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল (বৃহস্পতিবার, ২৬ মার্চ) রাজধানী ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদিন জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, বঙ্গভবনে অনুষ্ঠান এবং মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠান ঘিরে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও ডাইভারশন দেয়া হবে।

ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে মোটরযান ওয়ার্কশপে ডিএমপির অভিযান

ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে মোটরযান ওয়ার্কশপে ডিএমপির অভিযান

ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রাজধানীর মিরপুরে কয়েকটি মোটরযান ওয়ার্কশপে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরে গাবতলী বাস টার্মিনালেও অভিযান চালায় ট্রাফিক পুলিশের দলটি। এসময় সড়কপথে চাঁদাবাজির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণেরও হুঁশিয়ারি দেন ডিআইজি আনিসুর রহমান।

ঈদযাত্রায় ঢাকার প্রবেশমুখে পার্কিং ও যাত্রী ওঠানামা নিষিদ্ধ: ডিএমপি কমিশনার

ঈদযাত্রায় ঢাকার প্রবেশমুখে পার্কিং ও যাত্রী ওঠানামা নিষিদ্ধ: ডিএমপি কমিশনার

ঈদকে সামনে রেখে ঢাকা থেকে বের হওয়ার প্রবেশ মুখে কোনো ধরনের পার্কিং এবং যাত্রীদের ওঠানামা করা যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। একইসঙ্গে বাস টার্মিনালগুলোতে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। আজ (শুক্রবার, ১৩ মার্চ) রাজধানীর গুলিস্তান বাস টার্মিনালে পরিবহন মালিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন।

উৎসবমুখর-নিরাপদ ঈদ উদযাপনে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে: ডিএমপি

উৎসবমুখর-নিরাপদ ঈদ উদযাপনে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে: ডিএমপি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঢাকা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন রাখা, ঈদের জামাত সুষ্ঠুভাবে আদায়সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ১১ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

সংসদের প্রথম অধিবেশনে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত ডিএমপির নির্দেশনা

সংসদের প্রথম অধিবেশনে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত ডিএমপির নির্দেশনা

জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে আগামীকাল (বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬)। আজ (বুধবার, ১১ মার্চ) অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির কঠোর বিধিনিষেধ

সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির কঠোর বিধিনিষেধ

আগামীকাল (বৃহস্পতিবার, ১২ মার্চ) থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্র করে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর ও সংসদ ভবনের পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ (বুধবার, ১১ মার্চ) রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।