
ছয় শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে ডুয়েটে সিভিলাইজেশন সিজন–২
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) দেশের সিভিল ইঞ্জিনিয়ারিং ফেস্টিভ্যাল আন্তঃবিশ্ববিদ্যালয় মেগা ইভেন্ট ‘সিভিলাইজেশন সিজন–২’ অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ১০ জানুয়ারি) দেশের ২৯টি বিশ্ববিদ্যালয় থেকে ৪৯৫টি টিমের ছয় শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে ডুয়েটে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. জয়নাল আবেদীন।

ডুয়েটে ইইই বিভাগের প্রথম অ্যালামনাই রিইউনিয়ন অনুষ্ঠিত
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বিভাগের প্রথম অ্যালামনাই রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য র্যালি, পায়রা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে আজ (শনিবার, ৩ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

গাজীপুরে মধ্যরাতে ডুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ
প্রকৌশল খাতে চলমান সঙ্কট সমাধানে সরকারের নীরব ভূমিকা ও কোরাম ভিত্তিক ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা।