ডেঙ্গু রোগী
কুমিল্লায় ডেঙ্গুর থাবা; নগর ছাড়িয়ে ছড়াচ্ছে গ্রামেও

কুমিল্লায় ডেঙ্গুর থাবা; নগর ছাড়িয়ে ছড়াচ্ছে গ্রামেও

বর্ষা বাড়ার সঙ্গে সঙ্গে কুমিল্লায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত মাসে যেখানে আক্রান্ত হয়েছেন ১৯২ জন, চলতি মাসে সেই সংখ্যা দ্বিগুণ। চিকিৎসকদের আশঙ্কা, আগস্ট-সেপ্টেম্বরে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয়-ডেঙ্গু এখন আর শুধু নগরীর রোগ নয়, ছড়িয়ে পড়ছে গ্রামেও।

ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সারা দেশে কঠোরভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

মানিকগঞ্জে ডেঙ্গু রোগী বেড়ে ৫৪৯, নতুন শনাক্ত ১৩

মানিকগঞ্জে ডেঙ্গু রোগী বেড়ে ৫৪৯, নতুন শনাক্ত ১৩

মানিকগঞ্জ জেলায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ১৩ জন। চলতি মৌসুমে এখন পর্যন্ত জেলায় মোট ৫৪৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে এ রোগে আক্রান্ত হয়ে এখনো কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) বিকেলের দিকে মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সারাদেশে ৩৪৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অক্টোবরেও হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ কমেনি

অক্টোবরেও হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ কমেনি

অক্টোবরের শেষেও হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ কমছে না। এ সময় ডেঙ্গু উপসর্গের সাথে শীতজনিত রোগ যুক্ত হওয়ায় বাড়ছে শারীরিক জটিলতা। চিকিৎসকরা বলছেন, মৃত্যুঝুঁকি এড়াতে জ্বর হলেই অবহেলা না করেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এছাড়া রোগীর সাথে হাসপাতালে আসা স্বজনদেরও সতর্ক হওয়ার পরামর্শ তাদের।

অক্টোবরে ডেঙ্গু রোগী বেড়েছে প্রায় দ্বিগুণ

অক্টোবরে ডেঙ্গু রোগী বেড়েছে প্রায় দ্বিগুণ

রাজধানীর হাসপাতালগুলোতে অক্টোবরের মাঝামাঝিতেই সেপ্টেম্বরের চেয়ে ডেঙ্গু রোগী বেড়েছে প্রায় দ্বিগুণ। ফলে একদিকে সিট সংকট অন্যদিকে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে তাই হিমশিম অবস্থা চিকিৎসক এবং নার্সদের। শক সিনড্রোমে গিয়ে আইসিইউতে ভর্তি রোগীদেরই মৃত্যু বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে যেন আভাস মিলছে অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতির অবনতির।

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২২১

ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২২১

বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এডিস মশা জনিত রোগে শুধু শনিবারই মারা গেছেন ৮ জন রোগী। যা কিনা চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একইসঙ্গে এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ২২১ জন। প্রচণ্ড জ্বর, ব্যথা কিংবা শরীর ব্যথা, বমি, রক্তক্ষরণের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ চিকিৎসকদের।

সাপোর্ট ছাড়া ডেঙ্গু রোগী ঢাকায় স্থানান্তর, বাড়ছে মৃত্যুঝুঁকি

সাপোর্ট ছাড়া ডেঙ্গু রোগী ঢাকায় স্থানান্তর, বাড়ছে মৃত্যুঝুঁকি

ফ্লুইড সাপোর্ট ছাড়া ঢাকায় ডেঙ্গু রোগী রেফার্ড করার কারণে শক সিন্ড্রোমে চলে গিয়ে মৃত্যুঝুঁকি বাড়ছে রোগীদের। এদিকে, ঢাকার বাইরের রোগীর চাপে হিমশিম অবস্থা চিকিৎসকদের। কোনো হাসপাতালেই সিট খালি নেই। জরুরিভিত্তিতে চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

অক্টোবরের দ্বিতীয়ার্ধ্ব পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু বাড়ার শঙ্কা

অক্টোবরের দ্বিতীয়ার্ধ্ব পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু বাড়ার শঙ্কা

স্থানীয় সরকার প্রতিনিধিদের অনুপস্থিতিতে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। গবেষকরা বলছেন, সংক্রমণ রোধে ডেঙ্গুর হটস্পটগুলো চিহ্নিত করতে হবে। না হলে অক্টোবরের দ্বিতীয়ার্ধ্ব পর্যন্ত ডেঙ্গু সংক্রমণ বাড়ার পাশাপাশি বাড়বে মৃত্যু। অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো বলছে, হাসপাতাল থেকে যথাযথ তথ্য না পাওয়ায় হটস্পট চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে।

ডেঙ্গুর বিশেষায়িত হাসপাতালের পরিচালক নিজেই ডেঙ্গুতে আক্রান্ত

ডেঙ্গুর বিশেষায়িত হাসপাতালের পরিচালক নিজেই ডেঙ্গুতে আক্রান্ত

ডেঙ্গু রোগীর চিকিৎসা করাতে আসা স্বজনরাও আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। রাজধানীর বিশেষায়িত হাসপাতাল মুগদা হাসপাতালে বেড়েছে মশার উপদ্রব। মশা নিধনে নেই কোনো কার্যকরী ব্যবস্থা। হাসপাতালটির পরিচালকও ডেঙ্গুতে আক্রান্ত। এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর বায়োহাজার্ড পলিথিনসহ অন্যান্য যন্ত্রপাতি কেনাকাটা শুরু না হওয়ায় ডেঙ্গুর ভরা মৌসুমেও বর্জ্য ব্যবস্থাপনায় অনেকটা বেগ পেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের।

মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগী বেড়ে দ্বিগুণ

মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগী বেড়ে দ্বিগুণ

১৫ দিন আগের তুলনায় রাজধানীর মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগী বেড়েছে দ্বিগুণ। মঙ্গলবার (২৭ আগস্ট) হাসপাতালটিতে ১১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। রোগী সামলাতে মুগদা মেডিকেলে খোলা হয়েছে নতুন একটি ওয়ার্ড। রোগী বাড়লে, আরও ওয়ার্ড প্রস্তুত আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জেলা-উপজেলায় ডেঙ্গু আক্রান্ত বেশি, ১শ' জনে মৃত্যু একজনের

জেলা-উপজেলায় ডেঙ্গু আক্রান্ত বেশি, ১শ' জনে মৃত্যু একজনের

এবার ঢাকায় তুলনামূলক কম আক্রান্ত হলেও জেলা-উপজেলা থেকে বেশি আসছে ডেঙ্গু রোগী। তবে আশঙ্কার কথা হচ্ছে- এবার প্রতি ১০০ ডেঙ্গুর রোগীর মধ্যে প্রাণ হারাচ্ছেন একজন, যা গত বছরের চেয়ে দ্বিগুণ। গেলবার ভয়াবহতা বাড়িয়েছিল ডেন-টু ধরন, তবে চলতি বছর এই ধরনের ঢাকায় বিস্তার না ঘটলেও ডেঙ্গুর বাকি তিন ধরনের একটি ছড়িয়ে পড়লেই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে শঙ্কা গবেষকদের।