
ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে: চসিক মেয়র
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বর্ষা মৌসুমে থেমে থেমে বৃষ্টির কারণে এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। তাই আগস্ট-সেপ্টেম্বর মাসকে সামনে রেখে ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো ধরনের শিথিলতার সুযোগ নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বাড়াতে হবে।

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮০
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৮০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ (সোমবার, ৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কুমিল্লায় ডেঙ্গুর থাবা; নগর ছাড়িয়ে ছড়াচ্ছে গ্রামেও
বর্ষা বাড়ার সঙ্গে সঙ্গে কুমিল্লায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত মাসে যেখানে আক্রান্ত হয়েছেন ১৯২ জন, চলতি মাসে সেই সংখ্যা দ্বিগুণ। চিকিৎসকদের আশঙ্কা, আগস্ট-সেপ্টেম্বরে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয়-ডেঙ্গু এখন আর শুধু নগরীর রোগ নয়, ছড়িয়ে পড়ছে গ্রামেও।

চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, ঊর্ধ্বমুখী মৃত্যুহার
চট্টগ্রামে চলতি মাসে প্রায় চারগুণ বেড়েছে ডেঙ্গু রোগী। বাড়ছে মৃত্যুহারও। সরকারি তথ্য মতে, জুলাইয়ে গেল দুইবছরের তুলনায় এবছর আক্রান্ত বেশি। এমতাবস্থায় আগামী দুই মাস আরও বাড়ার শঙ্কা চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। তবে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ তাদের। একই সাথে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার ও জমানো পানি নিয়মিত পরিষ্কারের অনুরোধ স্বাস্থ্য বিভাগের।

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গু রোগী, ৬ ওয়ার্ড হটস্পট ঘোষণা
হঠাৎই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগী। প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। ডেঙ্গুর চোখ রাঙানি ভাবিয়ে তুলছে নগরবাসীকে। এরই মধ্যে নগরীর ৬টি ওয়ার্ডকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হয়েছে। মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে সিটি করপোরেশন। মশার লার্ভা নিধনে দ্রুত ব্যবস্থা না নিলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা চিকিৎসকদের। তবে পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

ডেঙ্গু নিয়ে বাড়ছে শঙ্কা, আগস্ট-সেপ্টেম্বরে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা
বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে বিভিন্ন জেলা শহর থেকে আসা রোগীর সংখ্যা। চিকিৎসার জন্য নিজ এলাকা ছেড়ে ঢাকায় স্থানান্তর বাড়াচ্ছে মানুষের ভোগান্তি। চিকিৎসক ও কীটতত্ত্ববীদদের শঙ্কা, এখনই পদক্ষেপ না নিলে আগস্ট ও সেপ্টেম্বরে ভয়াবহ রূপ ধারণ করতে পারে ডেঙ্গু।

ভারতে প্রথমবার ডেঙ্গু প্রতিরোধী ‘কিউডেঙ্গা’ টিকার অনুমোদন
ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী ‘কিউডেঙ্গ’ নামে টিকার অনুমোদন দেয়া হয়েছে। দেশটির সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের এ অনুমোদনকে ডেঙ্গু প্রতিরোধে বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপে বাড়ছে রোগী, স্বাস্থ্য বিভাগের উদ্বেগ
চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সাধারণ উপসর্গের পাশাপাশি শক সিন্ড্রোম নিয়েও আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। এরইমধ্যে নগরীর আটটি ওয়ার্ডকে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী পাঁচ মাস রোগী আরও বাড়তে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে।

ময়মনসিংহে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু; মশক নিধনে মসিকের ক্রাশ প্রোগ্রাম
ময়মনসিংহে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। নগরীর নওমহল, বাউন্ডারি রোড, নাহা রোড, মাদ্রাসা কোয়ার্টার, নন্দীবাড়ি, আকুয়া হাজীবাড়িসহ বেশ কয়েকটি এলাকায় বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। পরিবারের একাধিক সদস্যও আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫১ জন রোগী। এনিয়ে চলতি মাসের আটদিনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ৪৫৩ জনে এবং মৃত্যু ৪ জনের।

সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা, জেনে নিন বিস্তারিত
দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনকহারে বাড়তে থাকায় (Dengue outbreak in Bangladesh) সাধারণ মানুষের জন্য বড় ধরণের স্বস্তির খবর দিয়েছে সরকার (Free Dengue Test in Govt Hospital Bangladesh Latest News)। এখন থেকে দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা (Free dengue test in government hospital) করানো যাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএস১ পরীক্ষা করা হচ্ছে বিনামূল্যে (Free Dengue NS1 antigen test)।

১০ বছরে হাজার কোটি ব্যয়; তবু ঢাকায় কমেনি ডেঙ্গুর ঝুঁকি
ডেঙ্গু নিয়ন্ত্রণের নামে গত ১০ বছরে প্রতিবছর ঢাকার দুই সিটি করপোরেশন খরচ হয়েছে হাজার কোটি টাকার বেশি। এতে কোনো সুফল পায়নি নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন, মশা নিয়ন্ত্রণে বরাদ্দের প্রায় পুরোটাই ব্যয় হচ্ছে কীটনাশক কেনা ও প্রয়োগে, অথচ এসব ওষুধের কোনোটি দিয়েই মশা মারা যায় না। জেনেটিক্যাল পরিবর্তন, মশা বন্ধ্যাত্বকরণ, এবং উৎস ধ্বংস করার মতো আধুনিক পদ্ধতি ছাড়া মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।