
সারের ডিলার কমিশন বাড়লো, কত দামে কিনতে পারবেন কৃষকরা?
কৃষি উৎপাদনে সারের সার্বিক সরবরাহ ও বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সার বিতরণ ব্যবস্থায় ডিলারদের জন্য প্রণোদনা বা কমিশন বৃদ্ধি করেছে সরকার (Government Fertilizer Subsidy & Incentive Policy)। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ (Ministry of Finance Bangladesh) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে চার ধরণের প্রধান সারের ডিলার কমিশন কেজি প্রতি ৩ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সাধারণ কৃষক পর্যায়ে সারের বিক্রয়মূল্য আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে (Fertilizer Dealer Commission & Prices BD)।

কৃষক পর্যায়ে সারের দাম অপরিবর্তিত: ডিলারদের প্রণোদনা বৃদ্ধি
কৃষকদের ওপর বাড়তি ব্যয়ের চাপ না বাড়িয়ে সার বিতরণ ব্যবস্থায় ডিলারদের প্রণোদনা বাড়িয়েছে সরকার। ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের কৃষক পর্যায়ের বিক্রয়মূল্য অপরিবর্তিত রেখে ডিলার পর্যায়ে কমিশন কেজি প্রতি ৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

টিসিবিতে ডিলার নিয়োগ, অনলাইনে আবেদন করবেন যেভাবে
দেশের সাধারণ মানুষ ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য পৌঁছে দিতে ডিলার নিয়োগের (Dealer Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (TCB)। দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সিটি কর্পোরেশন ওয়ার্ড, পৌরসভা ও ইউনিয়নে শূন্য পদে এই ডিলার (TCB Dealer Appointment Online) নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ মে ২০২৬ পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

চাঁপাইনবাবগঞ্জে সার সংকট, ডিলারের কাছে গুণতে হচ্ছে অতিরিক্ত অর্থ
চাঁপাইনবাবগঞ্জে দেখা দিয়েছে সারের তীব্র সংকট। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে খালি হাতে ফিরছেন। কিছু ডিলারের কাছে সার পাওয়া গেলেও গুণতে হচ্ছে অতিরিক্ত অর্থ।

খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারে ডিলারকে কারাদণ্ড-জরিমানা
কুমিল্লার তিতাসে খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের অভিযোগে এক ডিলারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নগদ ৫০ হাজার টাকাও জরিমানা করা হয়েছে। তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন আজ (মঙ্গলবার, ১৩ মে) দুপুর ১টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

কৃত্রিম সার সংকট: একদিনে নাটোরে ৬ ডিলারকে আড়াই লাখ টাকা জরিমানা
রবিশস্য এবং বোরো মৌসুমে ফসল ফলাতে গিয়ে প্রয়োজন মতো সার না পাওয়ার অভিযোগ নাটোরের কৃষকদের বেশ কিছু দিন ধরেই। জেলার সার ডিলারদের বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি দামে সার বিক্রির অভিযোগও পুরোনো নয়। তবে এবার কৃষকদের চাহিদা মতো সার প্রাপ্তিতে কৃত্রিম সার সংকট দূর করতে ডিলারদের বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন।

বেধে দেয়া দামে খুচরা-পাইকারিতে মিলছে না ডিম
প্রশাসনের অভিযানের মুখে গত ৩ দিন ধরে চট্টগ্রামের পাহাড়তলীর বেশিরভাগ ডিমের আড়ত দিনেরবেলা বন্ধ রাখছেন বিক্রেতারা। তাদের অভিযোগ, উৎপাদক থেকে ডিলার হয়ে কয়েক হাত ঘুরে ডিম আসে চট্টগ্রামে। আড়তে আজ কিছুটা কমেছে ডিমের দাম। যদিও খুচরা বা পাইকারি কোথাও এখনো ডিম মিলছে না সরকার নির্ধারিত দরে।

আমদানির পেঁয়াজ সিরাজগঞ্জে খালাস
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে টিসিবির আমদানির প্রথম চালানের ১ হাজার ৬৫০ টন ভারতীয় পেঁয়াজ বিতরণ করা হয়েছে। সকাল থেকে সিরাজগঞ্জ রেলইয়ার্ড থেকে ডিলারদের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরে পাঠানো হয়। আগামীকাল থেকে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হবে ৪০ টাকা কেজিতে।