প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হলেন ডা. মনোয়ারুল কাদির বিটু
প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)। গতকাল (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) সিনিয়র সহকারী সচিব সাধনা ত্রিপুরার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।