প্রবাসী ফুটবলার ট্রেভরকে নিয়ে বাফুফের সুখবর
যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার ট্রেভর ইসলামকে নিয়ে সুখবর দিয়েছে বাফুফে। শিগগিরই তাকে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে বলে জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। এরই মধ্যে তাকে খেলানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করার কাজ অনেকটা এগিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।