
পাবনার ভাঙ্গুড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনের পূর্ব পাশে ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ৮ মার্চ) সকালে ভাঙ্গুড়া রেলস্টেশনের পূর্ব পাশে স্থানীয়রা ওই ব্যক্তির মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানী–নাতনিসহ ৩ জনের মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে নানী–নাতনিসহ তিন জন নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) বিকেলে আড়িখোলা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে টেকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত
কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত হয়েছেন। আজ (বুধবার, ২৩ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১১ নভেম্বর) সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আজিজার রহমান (৬০), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৫০) ও আব্দুল ওহাব (৪০)। তাদের সবার বাড়ি জোংড়া ইউনিয়নের ইসলাম নগরে।