শেয়ারবাজারে আসছে স্পেসএক্স; ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক
ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা ‘স্পেসএক্স’ মার্কিন শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে। ওয়াল স্ট্রিটের ইতিহাসে এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব), যার মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির শেয়ার কেনাবেচার সুযোগ পাবেন। ধারণা করা হচ্ছে, আগামী মাস থেকেই ‘এসপিসিএক্স’ কোড নামে এটি লেনদেন শুরু হবে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।