
ঢাকের তালে আরাধনায় সারা দেশে পালিত হচ্ছে মহাসপ্তমী
শারদীয় আনন্দ, ভক্তি আর দেবী দুর্গার আগমনে আলোকিত এক পবিত্র দিন মহাসপ্তমী। ভোরের শুরুতেই সপ্তমী লগ্নে শঙ্খসুর, ঢাকের তালে ঘট স্থাপন, দেবির আহুতি আর নবপত্রিকা স্থাপনের মধ্যদিয়ে সারা দেশে পালিত হচ্ছে দুর্গাপূজার মহাসপ্তমী।

হিলি ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে বিজিবির টহল শুরু
সীমান্তবর্তী ৬৯টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন শুরু করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন।

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

নওগাঁয় শ্রমিককে মারধর: বন্ধ বাস চলাচল, ভোগান্তিতে যাত্রীরা
নওগাঁয় বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছে বাস শ্রমিকরা।

বৃদ্ধাকে বাঁচাতে বগুড়ায় দুর্ঘটনার শিকার জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার এক বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ১০ স্বর্ণের বারসহ আটক ১
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ মামুনুর রশিদ (৩৫) নামের একজনকে আটক করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। আজ (শুক্রবার, ৩ জুলাই) সকালে পাঁচবিবি সীমান্তের শালুয়া এলাকা থেকে এসব স্বর্ণসহ তাকে আটক করা হয়। বিকেল ৫টায় প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির টহল জোরদার
পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী সময়ে অবৈধ অনুপ্রবেশ ও কোরবানি ঈদকে সামনে রেখে গরু চোরাচালান ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতা জারি ও টহল জোরদার করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন।

চলতি বছর সৌদি আরবে দুই হজযাত্রীর মৃত্যু
চলতি বছরের হজ করতে গিয়ে সৌদি আরবে দু’জন হজযাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত দু’জন ব্যক্তি হলেন জয়পুরহাটের সদর উপজেলার মোহাম্মদ নাঈম মন্ডল ও টাঙ্গাইলের সদর উপজেলার মোহাম্মদ আবুল কাসেম।

পাঁচবিবিতে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবিতে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে রহমত ও হোসেইন নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নওগাঁয় বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
ঈদের ছুটিতে নওগাঁর বিভিন্ন বিনোদনকেন্দ্র ও দর্শনীয় স্থানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিলো। বিশেষ করে শিশু-কিশোর ও নারী-পুরুষদের বেশ উপস্থিতি লক্ষ করা গেছে। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর কিছুটা স্বস্তি পেতে পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়িয়েছে বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে। ঈদ-উল-ফিতরের নামাজের কিছুপর থেকেই ঘুরতে বেরিয়ে পড়েন তারা।

গানের তালে শোনা হলো না ট্রেনের সাইরেন; আক্কেলপুরে প্রাণ গেল কিশোরের
মাত্র কয়েক মিনিটের অসাবধানতা। কানে ভেসে আসা প্রিয় গানের তালে তালে পা ফেলে বাড়ি ফেরার পথ। কিন্তু জীবন বড়ই অনিশ্চিত। চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি হয়তো সাইরেন বাজিয়েও ডাকতে চেয়েছিল তাকে, কিন্তু গানের তালে তা শুনতে পাননি লিমন। আজ (বুধবার, ১১ মার্চ) সকালে জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনের পাশেই থেমে গেল ১৭ বছরের এই কিশোরের চিরচেনা পথচলা।

জয়পুরহাট-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি প্রার্থী আব্দুল বারী
জয়পুরহাট-২ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারী। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।