জেলা পুলিশ সুপার

অপ্রতিমের ঘটনা আমাদের নাড়া দিয়েছে: পুলিশ সুপার
কুমিল্লায় শিক্ষকপুত্র অপ্রতিমের ঘটনা হৃদয়বিদারক, ঘটনাটি পুলিশকে নাড়া দিয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি বলেন, আমার একাধিক টিম মাঠে নেমেছে। আমরা কিছু ক্লু পেয়েছি। আমাদের কাছে একজন আটক আছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।

ময়মনসিংহে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা সজীব
সংগঠন থেকে বহিষ্কার
ময়মনসিংহে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ বুলবুল আহম্মেদ সজীব নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল (সোমবার, ২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নগরীর বলাশপুর মরাখলা এলাকায় অভিযান চালিয়ে সজীবকে গ্রেপ্তার করা হয়। তিনি ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।