Recent event
জামায়াত প্রার্থী
যেসব আসনে জয়ী ১১ দলীয় জামায়াত জোট, দেখুন তালিকা

যেসব আসনে জয়ী ১১ দলীয় জামায়াত জোট, দেখুন তালিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে গঠিত 'জাতীয় নাগরিক পার্টি (NCP)', বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিসসহ মোট ১১টি দল এই জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনের প্রাথমিক ও বেসরকারি ফলাফলে দেখা গেছে, সারা দেশের বিভিন্ন আসনে জামায়াত সমর্থিত প্রার্থীরা শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন।

রংপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত জামায়াত প্রার্থী মো. রায়হান সিরাজী

রংপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত জামায়াত প্রার্থী মো. রায়হান সিরাজী

রংপুর-১ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মো. রায়হান সিরাজী। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

নির্বাচনি প্রচারণায় বাধার অভিযোগ তুলেছেন গোলাম পরওয়ার

নির্বাচনি প্রচারণায় বাধার অভিযোগ তুলেছেন গোলাম পরওয়ার

বিএনপির বিরুদ্ধে নির্বাচনি প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ তুলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে খুলনা-৫ আসনের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনের জামায়াত প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছেন নির্বাচন কমিশন। আজ (সোমবার, ১২ জানুয়ারি) সকালে ৩য় দিনের শুনানির প্রথমার্ধে এ আদেশ দেয় কমিশন। ফলে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না।