জামায়াত আমির
‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশ যোগ দিলে কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই: জামায়াত আমির

‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশ যোগ দিলে কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই: জামায়াত আমির

‘মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়’ উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই।

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভ্যান বোমেল বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ করেন তারা।

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জামায়াত আমির

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন জামায়াত আমির

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

‘শেষ মাথা পর্যন্ত গেলেও সমস্যা হবে না' বলার পরই জামায়াত নেতাদের নিয়ে ভেঙে পড়লো সাঁকো

‘শেষ মাথা পর্যন্ত গেলেও সমস্যা হবে না' বলার পরই জামায়াত নেতাদের নিয়ে ভেঙে পড়লো সাঁকো

নীলফামারীর ডিমলা উপজেলায় কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে সেটি ভেঙে নদীতে পড়ে আহত হয়েছেন জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকর্মী। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার। এ ঘটনায় তিনজন নেতাকর্মী আহত হয়েছেন।

সরকার নিজের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে: জামায়াত আমির

সরকার নিজের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে: জামায়াত আমির

দেশের সার্বিক পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি এবং ব্যাংক ও শেয়ার বাজারের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষের আয়-ইনকাম না বাড়লেও বারবার গ্যাস ও নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে। সরকার নিজের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে।

‘ওখানে মধু আছে’—নিয়োগবাণিজ্য নিয়ে জামায়াত আমির

‘ওখানে মধু আছে’—নিয়োগবাণিজ্য নিয়ে জামায়াত আমির

নিয়োগবাণিজ্য ও দুর্নীতির সমালোচনা করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নিয়োগবাণিজ্যের জায়গাটাকে অনেকেই মধুর চাক মনে করেন। ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে। এই সংস্কৃতি বন্ধ করতে হবে।

দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নেয়নি: জামায়াত আমির

দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নেয়নি: জামায়াত আমির

ফ্যাসিবাদে আক্রান্তরা বিদায় নিলেও দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নেয়নি। কেউ একই পথে হাঁটলে তার পরিণতিও আগের ফ্যাসিবাদের মতোই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

‘দল ভারী করতে আ.লীগকে রাজনীতিতে আনা অন্যায়, জঘন্য অপরাধ’

‘দল ভারী করতে আ.লীগকে রাজনীতিতে আনা অন্যায়, জঘন্য অপরাধ’

শুধু দল ভারী করার জন্য আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে আবারও সুযোগ দেয়া উচিত নয় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘যে দল এ দেশের অসংখ্য মানুষকে গুম করলো, খুন করলো, অসংখ্য মানুষকে পঙ্গু করলো, একটা জেনারেশনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলো— তাদের কোনো অনুশোচনা দেখা গেলো না। শুধু দল ভারী করার জন্য তাদের রাজনীতিতে আনা অন্যায়, জঘন্য অপরাধ। এ ধরনের জঘন্য অপরাধ কারো করা উচিত হবে না।’

জনগণের ওপর জুলুমকারীদের আর আস্ফালনের সুযোগ হবে না: জামায়াত আমির

জনগণের ওপর জুলুমকারীদের আর আস্ফালনের সুযোগ হবে না: জামায়াত আমির

রাজধানীতে বিদ্যুৎ-গ্যাস সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১-দলীয় ঐক্য। একইসঙ্গে জনগণের ওপর জুলুমকারীরা জীবিত অবস্থায় বাংলাদেশে আর আস্ফালনের সুযোগ পাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

যারা নিজেদের গণতন্ত্রে বিশ্বাসী বলে, তাদের গণভোটের রায় নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

যারা নিজেদের গণতন্ত্রে বিশ্বাসী বলে, তাদের গণভোটের রায় নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

গণভোটে জনগণের রায়কে সম্মান জানিয়ে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জানান, যারা নিজেদের গণতন্ত্রে বিশ্বাসী বলে দাবি করে, তাদের জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে এবং ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় নিশ্চিত করতে হবে।

রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’: জামায়াত আমির

রাষ্ট্রপতির পদত্যাগে ‘স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে’: জামায়াত আমির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে দেরিতে হলেও জাতির ওপর থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ (শুক্রবার, ২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতে ইসলামী আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চব্বিশ টানতে গিয়ে একাত্তর টানতে হবে কেন?—প্রশ্ন জামায়াত আমিরের

চব্বিশ টানতে গিয়ে একাত্তর টানতে হবে কেন?—প্রশ্ন জামায়াত আমিরের

‘চব্বিশ (২০২৪) টানতে গিয়ে একাত্তর (১৯৭১) টানতে হবে কেন?’— এমন প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘চব্বিশ থাকবে চব্বিশের মর্যাদায়, একাত্তর থাকবে তার মর্যাদায়। চব্বিশ হারিয়ে যেতে দেবো না আমরা। চব্বিশের বীরদের যথাযথ রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করতে হবে। সে শহিদ কিংবা গাজী হোক, চব্বিশ নিয়ে কোনো অবহেলা জাতি বরদাশত করবে না।’