
বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রুনাইর হাইকমিশনারের সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকায় নিযুক্ত ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান।

প্রাথমিকের শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন: জামায়াত আমির
সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগকে ‘ভুল রাজনীতির খেলা’ আখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন। মেধাকে সম্মান দিন।’

‘ছায়া মন্ত্রিসভায়’ দায়িত্বপ্রাপ্তরা মাঠে কাজ শুরু করেছেন: গোলাম পরওয়ার
ছায়া মন্ত্রিসভায় দায়িত্বপ্রাপ্তরা এরই মধ্যে মাঠে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দলের ঘোষিত ছায়া মন্ত্রিসভা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শফিকুর রহমানের কারণেই বিএনপির সঙ্গে জামায়াতের তিক্ততা: রাশেদ খাঁন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভূমিকা ও সাম্প্রতিক সিদ্ধান্তের কারণেই বিএনপির সঙ্গে দলটির সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

জামায়াত দল হিসেবে অকৃতজ্ঞ: মীর শাহে আলম
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জামায়াতে ইসলামী দল হিসেবে অকৃতজ্ঞ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০১ সালে তাদের দুই নেতাকে মন্ত্রীত্ব দিয়েছিলেন, যাতে তাদের রাজাকারের তকমা দূর হয়। দলটির নেতারা এখন সব ভুলে গেছে বলেও মন্তব্য করেছন তিনি।

জ্বালানির দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: গোলাম পরওয়ার
জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম একলাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে নতুন করে সংকট সৃষ্টি করবে এবং তাদের দুর্ভোগকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে।’

সস্ত্রীক এমপি নজরুলকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার এ তথ্য জানিয়েছেন।

যমুনা সেতু পার হলো ১১-দলীয় ঐক্যের সাড়ে চার শতাধিক গাড়ি
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর লংমার্চের ৪৩০ থেকে ৪৫০টি গাড়ি যমুনা সেতু পার হয়েছে। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) দুপুরে যমুনা সেতুর টোল প্লাজা সূত্র এ তথ্য জানিয়েছে। আট দফা দাবিতে শনিবার সকালে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু করে ১১-দলীয় ঐক্য। বেলা সোয়া ১১টার দিকে লংমার্চের গাড়িবহর টাঙ্গাইল শহর বাইপাস সড়কের নগর জালফৈ মোড়ে পৌঁছায়।

লংমার্চের আট দফা জাতির প্রয়োজনে প্রয়োজনে এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
ঢাকা থেকে রংপুরের লংমার্চের আট, নয় কিংবা দশ দফা হতে পারে; তবে জাতির প্রয়োজনে প্রয়োজনে আবারও এক দফায় আন্দোলনে পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বলেন, দাবি আদায়ের এ আন্দোলন চলমান থাকবে।

একাত্তরে জামায়াতের অবস্থান সঠিক ছিলো না: আইনমন্ত্রী
সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না, এমন অবস্থান জামায়াত মেনে নিয়েছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চে ৭ সমাবেশ ও ৫ পথসভা হবে: গোলাম পরওয়ার
ঢাকা থেকে রংপুর অভিমুখে লং মার্চে সাতটি সমাবেশ ও পাঁচটি পথসভা করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। কর্মসূচিতে ৮তম দফা হিসাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও যুক্ত করা হয়েছে।

রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, তা হতে দেব না।