জাপানে তুষারপাত

কয়েক দশকের মধ্যে ভয়াবহ শীতকালীন ঝড়; যুক্তরাষ্ট্রসহ ইউরোপ–জাপানে তীব্র তুষারপাত
কয়েক দশকের মধ্যে ভয়াবহ শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অংশ। গত এক সপ্তাহের তীব্র শীত ও তুষারপাতে প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ। ক্রমাগত বিদ্যুৎ বিভ্রাট ও ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন। বরফ জমে ভিন্ন রূপ ধারণ করেছে কানাডার নায়াগ্রা জলপ্রপাত। প্রচণ্ড শীত ও তুষারপাতে জমাট হয়ে গেছে ইউরোপের বেশিরভাগ নদী, হ্রদ ও জলাশয়। ১৯৪৫ সালের পর রেকর্ড তুষারপাত হয়েছে জাপানে।

জলবায়ুর নজিরবিহীন পরিবর্তনে তীব্র শীতের কবলে এশিয়া-ইউরোপ
জলবায়ুর নজিরবিহীন পরিবর্তনে তীব্র শীতের কবলে এশিয়া ও ইউরোপ। জাপানে দৈনিক তুষারপাতের পরিমাণ ছাড়িয়েছে ২ মিটার। উত্তর ইংল্যান্ডে রাতের তাপমাত্রা মাইনাস ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার পূর্বাভাস রয়েছে। ভারি তুষারপাতের কারণে বেলজিয়ামে জারি করা হয়েছে কোড ইয়েলো।