চলচ্চিত্র শিল্পের মতো শক্তিশালী মাধ্যমকে এগিয়ে নিতে রাষ্ট্র ভূমিকা রাখেনি: তথ্যমন্ত্রী
দেশের চলচ্চিত্র শিল্পের মতো শক্তিশালী মাধ্যমকে এগিয়ে নিতে রাষ্ট্র ভূমিকা রাখেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তবে বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী কুক্ষিগত থাকা এসব সুবিধা নিয়ে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।