জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ এসআরএসজি নিকোলাস হেইসামের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক

জাতিসংঘ এসআরএসজি নিকোলাস হেইসামের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক

জাতিসংঘের দক্ষিণ সুদান মিশনের (আনমিস) জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি (এসআরএসজি) নিকোলাস হেইসামের প্রয়াণে বাংলাদেশ সেনাবাহিনী গভীর শোক প্রকাশ করছে। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ শোক প্রকাশ করা হয়।

আফগান-পাক যুদ্ধ: গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের, পাকিস্তানের প্রশংসা ট্রাম্পের

আফগান-পাক যুদ্ধ: গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের, পাকিস্তানের প্রশংসা ট্রাম্পের

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত অঞ্চলে তীব্র সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দুই প্রতিবেশি দেশের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘাত এবং এর ফলে সাধারণ বেসামরিক মানুষের ওপর নেমে আসা মানবিক বিপর্যয় নিয়ে আশঙ্কা প্রকাশ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি।

সুদানে শান্তিরক্ষীদের মৃত্যু: প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের ফোন, শোক প্রকাশ

সুদানে শান্তিরক্ষীদের মৃত্যু: প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের ফোন, শোক প্রকাশ

সুদানে ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে হামলার ঘটনায় তিনি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। বাংলাদেশ সময় গতকাল (রোববার, ১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত ফোনালাপে অধ্যাপক ইউনূস গত রমজানে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন।

জাতিসংঘের ওপর আস্থা হারাচ্ছে বিশ্ববাসী!

জাতিসংঘের ওপর আস্থা হারাচ্ছে বিশ্ববাসী!

জাতিসংঘের প্রতিবেদনে আগ্রহ হারিয়ে ফেলছেন মানুষ। বৈশ্বিক নানা সমস্যা সমাধানে সংস্থাটির ভূমিকা কমে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ অবস্থায় সভা ও প্রতিবেদন কমিয়ে এনে সংস্কারের কথা ভাবছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

মার্কিন বিমান ঘাঁটিতে ইরানি হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘকে কাতারের চিঠি

মার্কিন বিমান ঘাঁটিতে ইরানি হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘকে কাতারের চিঠি

যুক্তরাষ্ট্র পরিচালিত আল-উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি পাঠিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই চিঠিতে গতকাল (সোমবার, ২৩ জুন) রাতের হামলাকে ‘চরম বিপজ্জনক উস্কানি’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এতে বলা হয়েছে, এই হামলা কাতারের ‘সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন’।

ইরানে মার্কিন হামলায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

ইরানে মার্কিন হামলায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে শনিবার যুক্তরাষ্ট্রের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি একে ‘উত্তেজনাপূর্ণ অঞ্চলে পরিস্থিতির ভয়াবহ অবনতি’ হিসেবেও অভিহিত করেন।

ইসরাইলি হামলায় গাজায় আরও ৫৯ ফিলিস্তিনির মৃত্যু

ইসরাইলি হামলায় গাজায় আরও ৫৯ ফিলিস্তিনির মৃত্যু

ইসরাইলি বাহিনীর নারকীয় হামলায় গাজায় আরও অন্তত ৫৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। টানা ৬০তম দিনের মতো উপত্যকায় বন্ধ ত্রাণ প্রবেশ। মানবিক সহায়তা স্বাভাবিক করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। যদিও পূর্ণ বিজয় অর্জন পর্যন্ত অভিযান চালানোর ঘোষণা এসেছে ইসরাইলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে।

সংস্কার, নির্বাচন ও ড. ইউনূসকে নিয়ে যা বললেন জাতিসংঘ মহাসচিব

সংস্কার, নির্বাচন ও ড. ইউনূসকে নিয়ে যা বললেন জাতিসংঘ মহাসচিব

ঢাকা সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলো আজ (শনিবার, ১৫ মার্চ) সন্ধ্যায়। যদিও সংবাদ সম্মেলনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো নিপীড়ন, বাংলাদেশের মহানুভবতা তাদের সহায়তার অপ্রতুলতা, তাদের প্রত্যাবাসন ও মিয়ানমারের সংঘাত পরিস্থিতির কথা বেশি এসেছে তবুও এখানে অনুপস্থিত ছিল না নির্বাচন, সংস্কার কিংবা ড. ইউনূস প্রসঙ্গ।

'ড. ইউনূসের নেতৃত্বে সুশাসন ও গণতন্ত্রে আশার সঞ্চার হয়েছে'

'ড. ইউনূসের নেতৃত্বে সুশাসন ও গণতন্ত্রে আশার সঞ্চার হয়েছে'

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ড. ইউনূসের নেতৃত্বে সুশাসন, সমৃদ্ধি আর গণতন্ত্রের জন্য মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে জাতিসংঘ তাকে স্বীকৃতি জানায়।

আগামী রোজার আগে পৈতৃক ভিটায় ফিরতে চায় রোহিঙ্গারা

আগামী রোজার আগে পৈতৃক ভিটায় ফিরতে চায় রোহিঙ্গারা

খাদ্য সহায়তা অব্যাহতে আলোচনার আশ্বাস গুতেরেসের

লাখো রোহিঙ্গার সঙ্গে ঐতিহাসিক এক ইফতার অনুষ্ঠানের সাক্ষী হলেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা। এসময়, রোহিঙ্গারা আগামী বছরের রোজার ঈদ যাতে তাদের পৈতৃক ভিটায় করতে পারে সরকার সেই চেষ্টা করবে বলে আশা প্রধান উপদেষ্টার। এরআগে, জাতিসংঘ মহাসচিব ক্যাম্প পরিদর্শনে গেলে তার কাছে রাখাইন গণহত্যার বিচার ও শরণার্থী জীবনের অবসান চান রোহিঙ্গারা। এদিকে খাদ্য সহায়তা কমে যাওয়ায় আশঙ্কা প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব বলেছেন, কাটছাঁট যেন না হয়- তা নিশ্চিতে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করা হবে।

এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উখিয়ায় শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেছেন। আজ (শুক্রবার, ১৪ মার্চ) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে রোহিঙ্গাদের সঙ্গে তারা ইফতার করেন।

কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আজ (শুক্রবার, ১৪ মার্চ) দুপুর পৌনে ১টায় তারা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।