জলকেলি
কুয়াকাটায় শুরু হলো ৩ দিনব্যাপী বর্ষবরণ ও জলকেলি উৎসব

কুয়াকাটায় শুরু হলো ৩ দিনব্যাপী বর্ষবরণ ও জলকেলি উৎসব

পর্যটন নগরী কুয়াকাটায় আদিবাসী রাখাইনদের উদ্যোগে আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) থেকে তিনদিন ব্যাপী ‘রাখাইন মাহা সাংগ্রাইন, বর্ষবরণ ও জলকেলি’ উৎসব শুরু হয়েছে।

জলকেলিতেই শেষ হলো বৈসাবির উচ্ছ্বাস

জলকেলিতেই শেষ হলো বৈসাবির উচ্ছ্বাস

রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জলোৎসবের মধ্য দিয়ে শেষ হলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসাবি (বৈসু-সাংগ্রাই-বিজু-বিষু-বিহু)। তিন পার্বত্য জেলার মারমা জনগোষ্ঠী কেন্দ্রীয়ভাবে রাঙামাটিতে সবচেয়ে বড় এ অনুষ্ঠানের আয়োজন করে। মূলত চৈত্র সংক্রান্তিতে বাংলা বষের্র বিদায় ও বরণ উপলক্ষ্যে এ উৎসব উদযাপন করে পাহাড়ি মানুষেরা। এর মধ্যে দিয়ে ১৫ দিনব্যাপী নানা অনুষ্ঠানের সমাপ্তি ঘটলো।

শোভাযাত্রা-জলকেলিতে বর্ণিল সাংগ্রাই উৎসব

শোভাযাত্রা-জলকেলিতে বর্ণিল সাংগ্রাই উৎসব

জলকেলি উৎসবে মেতে উঠেছিল বান্দরবানের মারমা সম্প্রদায়। ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবে যোগ দিতে বিকেল থেকে দলে দলে মারমা তরুণ-তরুণীরা নির্ধারিত মঞ্চে অবস্থান করে। এ সময় চারিদিকে নিজস্ব সঙ্গীতের মূর্ছনা, আর নাচ-গানে আনন্দে মেতে ওঠেন সব বয়সীরা।