জমি নিয়ে বিরোধ
মানিকগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ৪

মানিকগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত ৪

মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। পরে আড়াইটার দিকে সবাইকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ময়মনসিংহে হত্যা মামলায় মা ও তিন ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহে হত্যা মামলায় মা ও তিন ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহের তারাকান্দায় ২০০৬ সালে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক হাবিবুর রহমান হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিশেষ দায়রা জজ আদালত। দণ্ডপ্রাপ্তরা তারাকান্দার মাসকান্দা গ্রামের করিম উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন ও তিন ছেলে মো. কুতুব উদ্দিন, ছইব উদ্দিন ও শাহাব উদ্দিন। হাজেরা খাতুন, কুতুব উদ্দিন ও ছইব উদ্দিন পলাতক রয়েছেন।