এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা
এখন থেকে অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের বিপরীতে জন্ম তারিখ সংশোধনের যেসব আবেদন করবেন নাগরিকরা তা মাঠ পর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করবেন। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এই তথ্য জানানো হয়।