জনস্বাস্থ্য
বিশ্বজুড়ে গড় আয়ু ৭৩ পার হলেও বাড়ছে মানসিক রোগ ও অসংক্রামক ব্যাধি

বিশ্বজুড়ে গড় আয়ু ৭৩ পার হলেও বাড়ছে মানসিক রোগ ও অসংক্রামক ব্যাধি

ডব্লিউএইচওর প্রতিবেদন

বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু করোনাভাইরাস মহামারির আগের পর্যায়ে প্রায় ফিরে এসেছে। তবে গড় আয়ু বাড়লেও অসুস্থতাবিহীন বা পুরোপুরি সুস্থ জীবনযাপনের হার এখনো পিছিয়ে রয়েছে। আজ (শুক্রবার, ২ অক্টোবর ) প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ বৈশ্বিক স্বাস্থ্য প্রাক্কলনে এ তথ্য জানানো হয়েছে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিএসটিআইয়ের অভিযান: মতিঝিলে ৬ শতাধিক অস্বাস্থ্যকর ও নোংরা পানির জার ধ্বংস

বিএসটিআইয়ের অভিযান: মতিঝিলে ৬ শতাধিক অস্বাস্থ্যকর ও নোংরা পানির জার ধ্বংস

অস্বাস্থ্যকর ও নোংরা জারে পানি সরবরাহ এবং বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ ব্যতীত ছাড়া পানি বাজারজাতের অভিযোগে রাজধানীর আরামবাগে দু’টি প্রতিষ্ঠানের ছয় শতাধিক পানির জার ধ্বংস করেছে পণ্যের মান প্রণয়ন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

তাপপ্রবাহে জার্মানিতে ১৪ হাজার মৃত্যু, ২০১৮ সালের রেকর্ড ছাড়ালো

তাপপ্রবাহে জার্মানিতে ১৪ হাজার মৃত্যু, ২০১৮ সালের রেকর্ড ছাড়ালো

ইউরোপজুড়ে একের পর এক তাপপ্রবাহের মধ্যে জার্মানিতে এ গ্রীষ্মে তাপজনিত মৃত্যু হয়েছে প্রায় ১৪ হাজার। ২০১৮ সালের আগের সর্বোচ্চ সংখ্যাকেও ছাড়িয়ে গেছে এ হিসাব। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) প্রকাশিত সরকারি তথ্য থেকে এসব জানা গেছে। ফ্রি মালেয়শিয়ান টুডের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশের মুরগিতে নিরাপদ মাত্রার বেশি অ্যান্টিবায়োটিক, জনস্বাস্থ্যে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের মুরগিতে নিরাপদ মাত্রার বেশি অ্যান্টিবায়োটিক, জনস্বাস্থ্যে বাড়ছে ঝুঁকি

আরভিসির গবেষণা

বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের পোলট্রি মুরগির মাংসে অ্যান্টিমাইক্রোবিয়ালের ‘অবশিষ্টাংশ’ পাওয়ার কথা বলা হয়েছে নতুন এক গবেষণায়। লন্ডনের রয়্যাল ভেটেরিনারি কলেজের (আরভিসি) এই গবেষণায় বলা হয়েছে, বেশ কিছু নমুনায় অ্যান্টিমাইক্রোবিয়ালের উপস্থিতি ছিল আন্তর্জাতিক মানদণ্ডের চেয়ে বেশি।

বায়ুদূষণে বছরে ৮৮ হাজার অকালমৃত্যু; আর্থিক ক্ষতি প্রায় ৩ লাখ কোটি টাকা

বায়ুদূষণে বছরে ৮৮ হাজার অকালমৃত্যু; আর্থিক ক্ষতি প্রায় ৩ লাখ কোটি টাকা

বাংলাদেশে বায়ুদূষণ এখন জনস্বাস্থ্যের জন্য নীরব ঘাতকে পরিণত হয়েছে। দেশের ছয়টি প্রধান শহরে শুধু অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫) দূষণের কারণেই প্রতিবছর প্রায় ৮৮ হাজার ২৪০ জন মানুষের অকালমৃত্যু হচ্ছে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রাণ হারাচ্ছেন প্রায় ২৪২ জন।

ইবোলা সংক্রমণ বাড়তে পারে ২০১৪–১৬ মহামারির মাত্রায়; সতর্ক করেছে মার্কিন সিডিসি

ইবোলা সংক্রমণ বাড়তে পারে ২০১৪–১৬ মহামারির মাত্রায়; সতর্ক করেছে মার্কিন সিডিসি

কেন্দ্রীয় আফ্রিকায় ইবোলা সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে এটি ইতিহাসের অন্যতম ভয়াবহ মহামারির পর্যায়ে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন–এর (সিডিসি) নতুন মডেলিং বিশ্লেষণে বলা হয়েছে, পরিস্থিতি অবনতি হলে সংক্রমণ ১০ হাজার থেকে ২০ হাজারের বেশি পর্যন্ত ছড়াতে পারে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিপর্যস্ত জলবায়ু-স্বাস্থ্য খাত: বাজেট সংস্কারের তাগিদ বিশেষজ্ঞদের

বিপর্যস্ত জলবায়ু-স্বাস্থ্য খাত: বাজেট সংস্কারের তাগিদ বিশেষজ্ঞদের

জলবায়ু পরিবর্তনের প্রভাব জনস্বাস্থ্যের ওপর ক্রমশ তীব্র হচ্ছে। তাপপ্রবাহ, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ, পানিবাহিত সংক্রমণ, অপুষ্টি, মাতৃস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যঝুঁকি বাড়লেও সেই তুলনায় স্বাস্থ্য খাতের প্রস্তুতি ও অর্থায়ন পর্যাপ্ত নয়। সেখানে সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু-স্বাস্থ্য খাতে বাজেটের অংশ আরও কমেছে। এর প্রেক্ষিতে দেশের জলবায়ু-স্বাস্থ্য অর্থায়ন ব্যবস্থায় জরুরি সংস্কারের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

কঙ্গোতে ইবোলা মহামারি: নিয়ন্ত্রণে জনসহযোগিতার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

কঙ্গোতে ইবোলা মহামারি: নিয়ন্ত্রণে জনসহযোগিতার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) ছড়িয়ে পড়া ইবোলা মহামারি নিয়ন্ত্রণে স্থানীয় জনগনের সহযোগিতা একান্ত প্রয়োজন এবং এটি ‘সবার দায়িত্ব’ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হান্টাভাইরাসের প্রাদুর্ভাবে তিনজনের মৃত্যু, ঝুঁকিতে আরও কয়েক দেশ

হান্টাভাইরাসের প্রাদুর্ভাবে তিনজনের মৃত্যু, ঝুঁকিতে আরও কয়েক দেশ

হান্টাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এখন পর্যন্ত এক ডাচ দম্পতি ও এক জার্মান নাগরিকসহ তিনজনের মৃত্যু হয়েছে। সাধারণত বন্য ইঁদুরের মাধ্যমে এই ভাইরাস ছড়ালেও বিরল ক্ষেত্রে ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে এটি মানুষ থেকে মানুষেও সংক্রমিত হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাপানে বাড়ছে হামের প্রকোপ, ঝুঁকিতে বড়রাও: মাইনিচির প্রতিবেদন

জাপানে বাড়ছে হামের প্রকোপ, ঝুঁকিতে বড়রাও: মাইনিচির প্রতিবেদন

২০১৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জাপানকে হামমুক্ত দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু গত এক দশকে দেশটিতে এখন দ্বিতীয়বারের মতো দ্রুতগতিতে বাড়ছে এই রোগের সংক্রমণ। চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত জাপানে ২৯৯ জন হামে আক্রান্ত হয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় চারগুণ বেশি। হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ; যা ইনফ্লুয়েঞ্জার তুলনায় ১০ গুণ দ্রুত ছড়াতে পারে। জাপানি সংবাদমাধ্যম মাইনিচির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

রুটিন টিকায় অবহেলায় বাড়ছে শিশুদের হামের ঝুঁকি— মতামত বিশেষজ্ঞদের

রুটিন টিকায় অবহেলায় বাড়ছে শিশুদের হামের ঝুঁকি— মতামত বিশেষজ্ঞদের

২০২০ সালের পর থেকেই ক্যাম্পেইন বন্ধ ও অন্তর্বর্তী সরকারের সময় টিকার ফাইন্যান্স চেইন ও অপারেশন প্ল্যান বন্ধ হওয়ায় হামের ঝুঁকি বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বিকল্প উপায় না রেখে অপারেশন প্ল্যান বন্ধ করা ভুল সিদ্ধান্ত ছিলো। আর জনস্বাস্থ্য ও টিকা বিশেষজ্ঞরা বলছেন, রুটিন টিকায় অবহেলা করায় শিশুরা হামের ঝুঁকিতে পড়েছে।

ভেজাল পণ্যে হুমকিতে জনস্বাস্থ্য; কসমেটিকস সামগ্রীতে শুল্ক বাড়ানোর দাবি

ভেজাল পণ্যে হুমকিতে জনস্বাস্থ্য; কসমেটিকস সামগ্রীতে শুল্ক বাড়ানোর দাবি

আগ্রাসনে রূপ নিয়েছে ভেজাল ও নিম্নমানের কসমেটিকস, হোমকেয়ার ও স্কিনকেয়ার পণ্য। এ ভয়াবহতা দিন দিন শুধু বাড়ছেই। এ অবস্থা থেকে মুক্তি পেতে নিরাপদ ও মানসম্মত পণ্যের ব্যবহার নিশ্চিত এবং সঠিক নীতিমালা বাস্তবায়নের বিকল্প নেই। কারণ জনসম্পৃক্ত এসব বিষয় নিশ্চিত করা না গেলে চরম হুমকির মুখে পড়বে জনস্বাস্থ্য।