সালথায় ১৫ বছর পর ঐতিহ্যবাহী ঘোড়াদৌড়, দর্শকের উপচেপড়া ভিড়
ফরিদপুরের সালথা উপজেলায় দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা। গ্রামীণ ঐতিহ্যের এই আয়োজন ঘিরে হাজার হাজার দর্শকের উপচেপড়া ভিড় দেখা যায়। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা উপভোগ করেন।