১৮ বছরের নিষেধাজ্ঞা শেষে পাকিস্তানে বসন্ত উৎসব আয়োজন
প্রায় ১৮ বছর নিষিদ্ধ থাকার পর পাকিস্তানের লাহোরে আবারো শুরু হলো বসন্ত উৎসব। আর এই বসন্তকে স্বাগত জানাতে চলছে নানা আয়োজন। লাহোরের আকাশ ছেয়ে গেছে ঘুড়িতে। বাড়ির ছাদে এক অন্যরকম আনন্দে মেতে উঠেছে পরিবারের সবাই।