হাজারীবাগে গ্যাস বিস্ফোরণের আগুনে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪
রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের নারী ও শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে রায়েরবাজারের ১৪৭ নম্বর জাহানারা ভিলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।