বেড়েছে জীবনযাত্রার ব্যয়; বাসযোগ্যতার সূচকে নেমেছে টরোন্টো
চলতি বছরে প্রকাশিত গ্লোবাল লাইভেবিলিটি ইনডেক্সে বিশ্বের শীর্ষ ১০ বাসযোগ্য শহরের তালিকায় নেই কানাডার টরোন্টো। এবার সূচকে শহরটির অবস্থান ১৬ তম। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সূচকে পিছিয়ে পড়েছে বলে মনে করছেন শহরটির বাসিন্দারা।