রাশিয়ার ইয়ামাল উপদ্বীপে ৩০ বছরে তেলক্ষেত্রের সন্ধান
নিজেদের বৃহত্তম প্রদেশ সাইবেরিয়ার ইয়ামাল উপদ্বীপে জ্বালানি তেলের বড় একটি খনির সন্ধান পেয়েছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রায়ত্ব তেল উত্তোলন কোম্পানি গ্যাজপ্রম নেফত জানিয়েছে, আর্কটিক অঞ্চলে অবস্থিত এ খনিটি গত তিন দশকের মধ্যে ওই এলাকায় আবিষ্কৃত সবচেয়ে বৃহত্তম তেলক্ষেত্র। রাশিয়ার সংবাদমাধ্যম আরটির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।