Recent event
গণভোট 'হ্যাঁ'
গণভোটে ‘হ্যা’ জয়: খুলছে সংস্কারের পথ, সংবিধান সংশোধন পদ্ধতিতে আসবে পরিবর্তন

গণভোটে ‘হ্যা’ জয়: খুলছে সংস্কারের পথ, সংবিধান সংশোধন পদ্ধতিতে আসবে পরিবর্তন

'হ্যাঁ' ভোটের জয়ে খুলেছে সংস্কারের পথ, কমবে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে গতকাল (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) ‘হ্যাঁ’ এর পক্ষে জয় হয়েছে। এর ফলে খুলেছে সংস্কারের পথ। গণভোটের প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে আগামীতে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমার পাশাপাশি বাড়বে রাষ্ট্রপতির ক্ষমতা। এছাড়া আগামী সংসদ দ্বি-কক্ষবিশিষ্ট হলে সংবিধান সংশোধন পদ্ধতিতেও আসবে পরিবর্তন। কোনো একটি দলের চাওয়ার পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধন করা কঠিন হবে।

ষড়যন্ত্রে ঢাকা-১৬ আসনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় প্রতিরোধ করা হয়েছে: আমিনুল

ষড়যন্ত্রে ঢাকা-১৬ আসনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় প্রতিরোধ করা হয়েছে: আমিনুল

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৬ আসনে দলটির মনোনীত প্রার্থী আমিনুল হক দাবি করেছেন, ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকা-১৬ আসনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে। পল্লবী ও রূপনগরের এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেছেন, দুঃখজনকভাবে অন্তর্মহলে এক ব্যাপক ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকা-১৬ আসনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে। আপনারা আমাকে ভোট দিয়েছেন, কিন্তু আমাকে আপনাদের প্রতিনিধি হতে দেওয়া হয়নি।