খাল খনন কর্মসূচি
বাগবাড়ীতে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাগবাড়ীতে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পিতৃভূমি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ২০ এপ্রিল) বেলা পৌনে ৪টার দিকে নশিপুরে সরকার প্রধান কোদাল দিয়ে মাটি কেটে চৌকিদহ খালের খনন কার্যক্রমের সূচনা করেন।

‘এ্যানি আমার বন্ধু, আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য ভিডিও ছড়িয়েছে’

‘এ্যানি আমার বন্ধু, আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য ভিডিও ছড়িয়েছে’

খাল খনন কর্মসূচিতে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য কবি মাসুদ অরুনকে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ‘ধাক্কা দিয়েছেন’— দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

প্রচুর তেল মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: ইসমাইল জবিউল্লাহ

প্রচুর তেল মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: ইসমাইল জবিউল্লাহ

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, জ্বালানি তেলের সমস্যা শুধু বাংলাদেশের জন্য নয়, সারাবিশ্বে এ সমস্যা দেখা দিয়েছে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। কিন্তু আমাদের সরকার জনবান্ধব সরকার। এখন পর্যন্ত কোনো তেলের দাম বৃদ্ধি করা হয়নি। এপ্রিল মাসেও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হবে না। প্রচুর পরিমাণ তেল মজুত আছে এবং প্রচুর পরিমান তেল পাইপলাইনে রয়েছে। সুতরাং আমরা মনে করি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী

চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী

চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এ তথ্য জানিয়েছেন। আজ (বুধবার, ১ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

রাজনৈতিক প্রভাবে নদী ও খাল কোনোভাবেই যেন দখল হতে না পারে—প্রধানমন্ত্রীর নির্দেশ

রাজনৈতিক প্রভাবে নদী ও খাল কোনোভাবেই যেন দখল হতে না পারে—প্রধানমন্ত্রীর নির্দেশ

রাজনৈতিক প্রভাবে নদী ও খাল কোনোভাবেই দখল হতে না পারে—এ বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার, ১ এপ্রিল) সকালে পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

কৃষক ভালো থাকলে দেশের মানুষও ভালো থাকবে: প্রধানমন্ত্রী

কৃষক ভালো থাকলে দেশের মানুষও ভালো থাকবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কৃষক ভালো থাকলে দেশের মানুষও ভালো থাকবে। আজ (সোমবার, ১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।