বাগেরহাটে খানজাহান আলী দিঘিতে কুমির ফেরত দেয়ার দাবি খাদেমদের
বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী (রহ) মাজার সংলগ্ন দিঘি থেকে সরিয়ে নেয়া কুমিরটি পুনরায় দিঘিতে অবমুক্ত করার দাবি জানিয়েছেন মাজারের খাদেমরা। আজ (রোববার, ৭ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম।