জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শুরু হচ্ছে ‘ইন্টারন্যাশনাল ক্লাইমেট ক্যাম্প ২০২৬’
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি যখন ক্রমেই ঘনীভূত হচ্ছে, তখন দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্ম, গবেষক ও পরিবেশ কর্মীদের ঐক্যবদ্ধ করতে নেপালের কাঠমান্ডু ও পোখরায় আয়োজিত হতে যাচ্ছে ‘২য় ইন্টারন্যাশনাল ক্লাইমেট ক্যাম্প ২০২৬’। আগামী ৭ থেকে ১১ জুলাই ২০২৬ পর্যন্ত ৫ দিনব্যাপী এই ক্যাম্পে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থী, গবেষক ও পরিবেশ কর্মীরা অংশ নেবেন। এবারের ক্যাম্পের মূল লক্ষ্য হলো-তাত্ত্বিক আলোচনার বাইরে আন্তর্জাতিক ও মাঠ পর্যায়ের কাজের অভিজ্ঞতা বিনিময় এবং একই সাথে তরুণদের, নেতৃত্বের বিভিন্ন গুণাবলী তৈরিতে অনুপ্রাণিত করা।