
বেশি লাভের আশায় তামাক চাষ; বন্ধ না হলে বাড়বে পরিবেশগত ঝুঁকি
মানিকগঞ্জে বাড়ছে তামাক চাষের প্রবণতা। ক্ষতিকর জেনেও বেশি লাভের আশায় তামাক চাষে ঝুঁকছেন কৃষকরা। অভিযোগ উঠেছে বিভিন্ন তামাক কোম্পানি কৃষকদের প্রলোভন দেখিয়ে তামাক চাষ করাচ্ছেন। এদিকে তামাক চাষ বন্ধে কার্যকর উদ্যোগ না নিলে এর ভয়াবহতা আরও বাড়বে বলে জানিয়েছেন পরিবেশবাদীরা।

নেত্রকোণার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নেত্রকোণার আটপাড়ায় ধলার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬০) নামে এক কৃষকের মৃত্যু। আজ (শনিবার, ১৮ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ্নূর রহমান।

সুনামগঞ্জে বজ্রপাতে চার উপজেলায় পাঁচ কৃষকের মৃত্যু
সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ১৮ এপ্রিল) দুপুরে তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার পাগনার হাওর, মাটিয়ান হাওর, টগার হাওর ও দিরাই উপজেলার বরাম হাওরে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

কৃষকের আয় ও ঝুঁকি কমাতে বিকল্প ফসল ব্যবস্থার পরামর্শ সার্ক কৃষি কেন্দ্রের
কৃষকদের ঝুঁকি কমাতে জলবায়ু-সহনশীল বিকল্প ফসল ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়ে একটি ওয়েবিনার আয়োজন করেছে সার্ক কৃষি কেন্দ্র। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) অনুষ্ঠিত এ ওয়েবিনারে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দেড় শতাধিক বিশেষজ্ঞ ও অংশীজনেরা অংশ নেন।

ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনের লক্ষ্যে কৃষকদের নিয়ে মাঠ দিবস
ঠাকুরগাঁওয়ে বিএআরআই কর্তৃক উদ্ভাবিত গ্রীষ্মকালীন বারি পেঁয়াজ-৫ এর বীজ উৎপাদনের ওপর কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন করা হয়েছে।

সেচ মূল্যে অনিয়ম; খরচ বাড়ার আশঙ্কায় সিরাজগঞ্জের কৃষকরা
ইরি-বোরো মৌসুমে সিরাজগঞ্জে উপজেলা সেচ কমিটির নির্ধারিত মূল্য মানছে না সেচ স্কিম মালিকরা। কৃষকদের কাছ থেকে প্রতি বিঘায় আদায় করা হচ্ছে চার ভাগের এক ভাগ ধান। আর উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের আশংকা কৃষকদের। উপজেলা সেচ কমিটি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের কথা বললেও মাঠ পর্যায়ে তদারকির অভাব রয়েছে বলেও উঠছে অভিযোগ।

প্রান্তিক চাষিরা বছরে পাবেন ২ হাজার টাকা প্রণোদনা: ডা. জাহেদ
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে দেশের আট বিভাগে ২১ হাজার ১৪ জন কৃষককে এই কার্ড দেয়া হবে। প্রকল্পটি সফল হলে আগামী অর্থবছর থেকে এর পরিধি বাড়ানো হবে এবং পর্যায়ক্রমে আরও বেশি কৃষককে এর আওতায় আনা হবে।

পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩ হাজার ৫৫৪ জন
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) বেলা ১১টা ২২ মিনিটের দিকে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনের পরেই পঞ্চগড়ের দুটি উপজেলার কৃষকদের হাতে তুলে দেয়া হয়েছে কৃষক কার্ড। পঞ্চগড়ের বোদা উপজেলার বরাতি উচ্চ বিদ্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ১৫ জন ও পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন কলেজিয়েট ইন্সটিটিউটে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির ১৫ জন কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন কৃষক কার্ড ও গাছের চারা।

আম যখন ধরবে, জাম যখন ধরবে; আমি খাবো, আমাকে পাঠাবেন: প্রধানমন্ত্রী
কৃষকদের মাঝে গাছের চারা বিতরণকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘উপস্থিত ভাই ও বোনেরা, উনাদের একেকটা করে গাছের চারা দিচ্ছি। কয়েকজনকে জাম গাছ দিয়েছি, আম গাছ দিয়েছি, উনাদের বলেছি এগুলো বাসার সামনে রোপণ করতে হবে। উনাদের আশপাশে যারা আছে, খেয়াল করবেন। আর যারা আম গাছ পেয়েছে, জাম গাছ পেয়েছে তাদেরকে আমি বলেছি, আম যখন ধরবে, জাম যখন ধরবে, আমি খাবো, আমাকে পাঠাবেন, আপনারাও খেয়াল রাখবেন।’

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
বিএনপি নেতৃত্বাধীন নির্বাচিত সরকার কৃষি ও কৃষককে দেশের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, কৃষি ও কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি।

আজ ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রজেক্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রজেক্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) টাঙ্গাইলে যাচ্ছেন। প্রথম দিনে প্রাক পাইলটিং পর্যায়ের ২০ হাজার ৬৭১ জন কৃষককে কার্ড বিতরণ করা হবে। পরের দুইটি ধাপে সব কৃষককেই ডিজিটাল এ প্ল্যাটফর্মের আওতায় আনা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনে করছে, উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে কৃষি খাতকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করা যাবে। আর গবেষকরা বলছেন, কৃষকদের নির্ভুল ও নিরপেক্ষ ডাটাবেস তৈরি করাই হবে বড় চ্যালেঞ্জ।

কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী
টাঙ্গাইলে আগামীকাল কৃষি কার্ড উদ্বোধন উপলক্ষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছে, কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন। আজ (সোমবার, ১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।