কারাকোরামে ট্র্যাজেডি: নির্মল পুরজাসহ সেরা অভিযাত্রীদের মহাপ্রস্থান
৮ হাজার মিটারের চেয়েও বেশি উঁচু ১৪টি পর্বতশৃঙ্গ জয় করছিলেন মাত্র ১৮৯ দিনে। পর্বত আরোহণে অসামান্য কৃতিত্বের জন্য পেয়েছেন ব্রিটিশ রাজপরিবারের খেতাবও। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে উঠতে গিয়ে তলিয়ে গেলেন তুষারধসে। বলছিলাম, ৪৩ বছর বয়সী নেপালি বংশোদ্ভুত ব্রিটিশ পর্বতারোহী নির্মল পুরজার কথা। প্রজন্মের সেরা হয়েও যিনি শেষ করতে পারলেন না কারাকোরাম অভিযান। সঙ্গে প্রাণ গেল চার বিদেশি পর্বতারোহীসহ আরও ৫ চৌকশ নেপালি অভিযাত্রীর।