কারবালা
কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল, ডিএমপির নিরাপত্তা জোরদার

কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল, ডিএমপির নিরাপত্তা জোরদার

কাল পবিত্র আশুরা। ধর্মপ্রাণ মুসলমানরা রোজা, ইবাদত ও বিভিন্ন নেক আমলে মাধ্যমে এই দিনটি অতিবাহিত করবেন। এদিন কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন ও তার পরিবারের সদস্যদের শাহাদত বরণকে পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়। এরইমধ্যে তাজিয়া মিছিলের সব প্রস্তুতি শেষ হয়েছে। অপরদিকে, পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

বিশ্বের বিভিন্ন দেশে আশুরা পালন

বিশ্বের বিভিন্ন দেশে আশুরা পালন

কারবালার শোকাবহ ঘটনা স্মরণে বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র আশুরা পালন করছেন শিয়া মুসলিমরা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পবিত্র আশুরার দিনটি পালিত হচ্ছে ইরাকে। আজ (রোববার, ৬ জুলাই) সকাল থেকেই কারবালায় জড়ো হন হাজার হাজার মানুষ।

ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা

ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা

আজ ১০ মহররম পবিত্র আশুরা। কারবালার শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল এ দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ, যা শ্রদ্ধায় স্বরণ করছে মুসলমানরা। আজ (রোববার, ৬ জুলাই) সকাল ১০টায় রাজধানীর হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হয় তাজিয়া মিছিল। তাজিয়া আরবি শব্দ। এর অর্থ শোক বা সমবেদনা। নানা আনুষ্ঠানিকতায় যথাযথ মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে মুসলিম ধর্মের শিয়া সম্প্রদায় মাতমের মধ্যে দিয়ে পালন করেছে ১০ মহররমের দিনটি।

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ

আজ ১০ মহররম পবিত্র আশুরা। কারবালার শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ, যা শ্রদ্ধায় স্বরণ করছে মুসলমানরা। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা হিসেবেও পরিচিত।

‘পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি-সাহস যোগাবে’

‘পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি-সাহস যোগাবে’

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে। পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে আজ (শনিবার, ৫ জুলাই) এ কথা বলেন প্রধান উপদেষ্টা।