কাঁচাবাজার
সারা দেশের কাঁচাবাজারেও বৈরী আবহাওয়ার প্রভাব!

সারা দেশের কাঁচাবাজারেও বৈরী আবহাওয়ার প্রভাব!

বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে সারা দেশের কাঁচাবাজারে। সরবরাহ কমে যাওয়ায় প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। নদী ও সামুদ্রিক মাছের দরও চড়া। বিভিন্ন জেলার বাজার ঘুরে দেখা যায় এমনই চিত্র।

টানা বৃষ্টিতে চড়া সবজির বাজার, বেড়েছে ব্রয়লার-ডিমের দামও

টানা বৃষ্টিতে চড়া সবজির বাজার, বেড়েছে ব্রয়লার-ডিমের দামও

টানা বৃষ্টিতে সারা দেশের বিভিন্ন অঞ্চলের কিছু কিছু এলাকায় পানি জমার কারণে রাজধানীর বাজারগুলোতে কাঁচাবাজারগুলোতে সরবরাহে ঘাটতি হয়েছে। এতে নেতিবাচক প্রভাব পড়েছে দামে। কোনো কোনো সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। এদিকে সপ্তাহের ব্যবধানে চাল, ব্রয়লারসহ ডিমের দামও বেড়েছে।

ঈদযাত্রার প্রভাবে অনেকটা ফাঁকা রাজধানীর বাজার, কমেছে সবজির দাম

ঈদযাত্রার প্রভাবে অনেকটা ফাঁকা রাজধানীর বাজার, কমেছে সবজির দাম

ঈদকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। এর প্রভাব পড়েছে ঢাকার কাঁচাবাজারগুলোতেও। সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও অনেক বাজারেই দেখা গেছে ক্রেতার উপস্থিতি কম। ব্যবসায়ীরা জানান, ক্রেতা কমে যাওয়ায় বেশিরভাগ সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত কমেছে। এরপরও অনেক সবজি অবিক্রিত থেকে যাচ্ছে। মাছের বাজারেও কিছুটা স্বস্তি দেখা গেছে। পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৯০ টাকা এবং রুই মাছ ২৪০ টাকায়। অন্যদিকে মসলার বাজারে দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও কাঙ্ক্ষিত ক্রেতা না পাওয়ার অভিযোগ করেছেন বিক্রেতারা।

জ্বালানি সংকটে কাঁচাবাজারে আগুন; চাপে মধ্যবিত্ত-নিম্নআয়ের মানুষ

জ্বালানি সংকটে কাঁচাবাজারে আগুন; চাপে মধ্যবিত্ত-নিম্নআয়ের মানুষ

জ্বালানি তেলের সংকটের প্রভাব এখন ছড়িয়ে পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। পরিবহন ব্যয় বৃদ্ধি ও সরবরাহ চেইনের ঘাটতিতে সবজি, মাছসহ নিত্যপণ্যের দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এতে চাপে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ, আর বাজার ব্যবস্থাপনায় দুর্বলতার অভিযোগও তুলছেন ভোক্তারা।

জ্বালানি সংকটের প্রভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি; চাপে নিম্ন আয়ের মানুষ

জ্বালানি সংকটের প্রভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি; চাপে নিম্ন আয়ের মানুষ

জ্বালানি তেলের সংকটের প্রভাব এখন ছড়িয়ে পড়েছে রাজধানীর কাঁচাবাজারেও। পরিবহন ব্যয় বৃদ্ধি ও সরবরাহ চেইনের ঘাটতিতে সবজি, মাছসহ নিত্যপণ্যের দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এতে চাপে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ, আর বাজার ব্যবস্থাপনায় দুর্বলতার অভিযোগও তুলছেন ভোক্তারা।

আট ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় বনানীর আগুন নিয়ন্ত্রণে

আট ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় বনানীর আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বনানীতে সন্ধ্যায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের মোট ৮ টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে রাত ৮.১৫ মিনিটে।

রমজান আসার আগেই সিলেটে বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে

রমজান আসার আগেই সিলেটে বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে

পবিত্র রমজান মাস আসার আগেই সিলেটের কাঁচাবাজারে বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) সকালে নগরীর সবজি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

রমজান ঘনিয়ে আসায় রাজধানীর বাজার ঊর্ধ্বমুখী, কিছু পণ্যে স্বস্তি

রমজান ঘনিয়ে আসায় রাজধানীর বাজার ঊর্ধ্বমুখী, কিছু পণ্যে স্বস্তি

মৌসুমের শেষের দিকে পৌঁছায় রাজধানীর কাঁচাবাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ কমতে শুরু করেছে। সরবরাহ সংকটের কারণে কিছু সবজির দাম বাড়তি দেখা দিয়েছে। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) সকালে মেরুল বাড্ডা পাঁচতলা কাঁচাবাজার ও মধ্য বাড্ডা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, টমেটোর দাম গত সপ্তাহের তুলনায় কমেছে। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৫০–৬০ টাকায়।

রাজধানীতে কমতে শুরু করেছে সবজির দাম, মাছের বাজারেও মিলছে স্বস্তি

রাজধানীতে কমতে শুরু করেছে সবজির দাম, মাছের বাজারেও মিলছে স্বস্তি

প্রকৃতিতে শীতের আমেজ শুরু হতেই বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, সবজির মতো মাছের দামও কিছুটা কমেছে। এছাড়া নতুন দেশি পেঁয়াজ ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়।

চট্টগ্রামে পেঁয়াজের দাম বৃদ্ধি, কেজিপ্রতি ১৩০–১৪০ টাকায় বিক্রি

চট্টগ্রামে পেঁয়াজের দাম বৃদ্ধি, কেজিপ্রতি ১৩০–১৪০ টাকায় বিক্রি

চট্টগ্রামের বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজের দাম। বিক্রেতারা বলছেন, ১১০ টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) নগরের কর্ণফুলী কাঁচাবাজার ঘুরে দেখা গেছে বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

শীতের আগমনে সবজির দাম কমলেও পেঁয়াজের কেজিতে ১৫–২০ টাকা বৃদ্ধি

শীতের আগমনে সবজির দাম কমলেও পেঁয়াজের কেজিতে ১৫–২০ টাকা বৃদ্ধি

প্রকৃতিতে শীতের আমেজ আসতেই বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। তবে পেঁয়াজের দর এখনও বাড়তি। কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, মাছের দামও কমতির দিকে।

শীতের আমেজেও স্বস্তি নেই সবজির বাজারে

শীতের আমেজেও স্বস্তি নেই সবজির বাজারে

শীতের আমেজ এলেও রাজধানীর সবজির বাজারে নেই স্বস্তি- বরং বেশিরভাগ পণ্যের দামই আগের তুলনায় ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। আলুর বস্তা প্রতি ৪০০ টাকা বাড়ায় খুচরায় আলু এখন ৩০ টাকা কেজি। পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তি মিললেও সবজি যেমন ঢেঁড়স, শিম, টমেটো, চায়না গাজর এখনও ৮০ থেকে ১৫০ টাকার ঘরে বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, শীতেও বাজারে স্বস্তি নেই, আর বিক্রেতাদের দাবি সরবরাহতে ঘাটতি থাকায় সবজির দাম কমতে সময় লাগবে।