ওয়াশিংটন ডিসি
শনিবার ঢাকায় পৌঁছাবে ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ

শনিবার ঢাকায় পৌঁছাবে ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংসভাবে খুন হওয়া বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী (শনিবার, ৯ মে) সকালে ঢাকা পৌঁছাবে। ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার ফেডারেল আদালতে তোলা হবে সন্দেহভাজন হামলাকারীকে

সোমবার ফেডারেল আদালতে তোলা হবে সন্দেহভাজন হামলাকারীকে

হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে হামলাকারী কোল অ্যালেনকে আগামীকাল (সোমবার, ২৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে হাজির করা হবে। ওয়াশিংটন ডিসির মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো এই তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওয়াশিংটন হামলায় ইরানের সংশ্লিষ্টতা নেই বলে মনে করেন ট্রাম্প

ওয়াশিংটন হামলায় ইরানের সংশ্লিষ্টতা নেই বলে মনে করেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে হওয়া সশস্ত্র হামলার সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (রোববার, ২৬ এপ্রিল) তিনি জানান, এ ঘটনায় তদন্ত অব্যাহত থাকলেও এখন পর্যন্ত বিদেশি কোনো যোগসূত্র পাওয়া যায়নি। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রেসিডেন্ট হওয়া মানেই ঝুঁকি নেয়া; হামলার পর ট্রাম্পের প্রতিক্রিয়া

প্রেসিডেন্ট হওয়া মানেই ঝুঁকি নেয়া; হামলার পর ট্রাম্পের প্রতিক্রিয়া

হামলাকারীকে ‘উন্মাদ একাকি নেকড়ে’ আখ্যা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে (করেসপনডেন্টস ডিনার) সশস্ত্র হামলার ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং রুমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা মানেই হলো আপনাকে ঝুঁকি নিতে হবে। ট্রাম্পের মতে, রেসিং কার চালানো বা বুল রাইডিংয়ের চেয়েও এই পদটি বেশি বিপজ্জনক।

হামলাকারীর কাছে একাধিক বন্দুক ও ছুরি ছিল; জানালেন পুলিশ চিফ

হামলাকারীর কাছে একাধিক বন্দুক ও ছুরি ছিল; জানালেন পুলিশ চিফ

ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশ বিভাগের অন্তর্বর্তীকালীন চিফ জেফরি ডব্লিউ ক্যারল জানিয়েছেন, হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজে আটক সন্দেহভাজন ব্যক্তির কাছে একাধিক অস্ত্র পাওয়া গেছে। আজ এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য নিশ্চিত জানান। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের বরাতে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে আইএমএফ

বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, তারা বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকারের মেয়াদকালে দেশটিকে সহায়তা অব্যাহত রাখতে আগ্রহী।

লেবানন-ইসরাইল সম্পর্কের মধ্যে মূল ‘সমস্যা’ হিজবুল্লাহ: ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী

লেবানন-ইসরাইল সম্পর্কের মধ্যে মূল ‘সমস্যা’ হিজবুল্লাহ: ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইলের সঙ্গে লেবাননের সম্পর্কের মধ্যে মূল ‘সমস্যা’ হলো হিজবুল্লাহ এমনটা মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্যবসায়ীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা সহজ করার আহ্বান নিরাপত্তা উপদেষ্টার

ব্যবসায়ীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা সহজ করার আহ্বান নিরাপত্তা উপদেষ্টার

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ‘ভিসা বন্ড’ তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশিদের জন্য দেশটিতে ব্যবসায়িক ভ্রমণ সহজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। একইসঙ্গে তিনি বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়নে মার্কিন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন থেকে অর্থায়নের অনুরোধ জানিয়েছেন।

অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয় আবেদনের সব সিদ্ধান্ত স্থগিত যুক্তরাষ্ট্রের

অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয় আবেদনের সব সিদ্ধান্ত স্থগিত যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটন ডিসিতে হামলার জেরে এবার অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয় আবেদনের সব সিদ্ধান্ত স্থগিত করলো যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় এক অভিবাসন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী প্রতিটি বিদেশি নাগরিককে সর্বোচ্চ পর্যায়ের যাচাই-বাছাইয়ের আগ পর্যন্ত আশ্রয় সংক্রান্ত কোনো আবেদনের নিষ্পত্তি হবে না। এছাড়া অবিলম্বে সব আফগান পাসপোর্টধারীর ভিসা প্রদান স্থগিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলা: অভিবাসন প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধে ট্রাম্পের আহ্বান

ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলা: অভিবাসন প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধে ট্রাম্পের আহ্বান

ওয়াশিংটন ডিসিতে আফগান অভিবাসীর বন্দুক হামলার জেরে তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশেষজ্ঞদের মতে, এক ব্যক্তির অপরাধে গোটা সম্প্রদায়কে অভিযুক্ত করা উচিত নয়। গুলিবিদ্ধ দুই ন্যাশনাল গার্ডের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক। এদিকে সন্দেহভাজন হামলাকারীর বাসা থেকে অসংখ্য ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে এফবিআই।

বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাতে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে হবে: আইএমএফ

বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাতে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে হবে: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন বলেছেন, বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাতের গুরুত্বপূর্ণ দিকগুলোতে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে হবে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএমএফ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইসরাইল বিদ্বেষের তথ্য পেলেই মার্কিন ভিসাধারীদের বিতাড়িত করা হবে: পররাষ্ট্র দপ্তর

ইসরাইল বিদ্বেষের তথ্য পেলেই মার্কিন ভিসাধারীদের বিতাড়িত করা হবে: পররাষ্ট্র দপ্তর

সাড়ে ৫ কোটির বেশি মার্কিন ভিসাধারীর রেকর্ড পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, ফিলিস্তিনের পক্ষে অবস্থান, ইসরাইল বিদ্বেষ কিংবা আইন লঙ্ঘনের যেকোনো তথ্য পেলেই ভিসাধারীদের বিতাড়িত করা হবে। এ লক্ষ্যে খতিয়ে দেখা হবে সামাজিক যোগাযোগমাধ্যম। এদিকে অপরাধ কমিয়ে আনতে রাজধানী ওয়াশিংটন ডিসির মতো বাকি অঞ্চলগুলোয় ন্যাশনাল গার্ড মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।