ট্রাম্পের মিমকয়েনে বিনিয়োগকারীদের ৩৮০ কোটি ডলার লোকসান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চালু করা মিমকয়েনে বিনিয়োগ করা প্রায় ১০ লাখ মানুষ সম্মিলিতভাবে প্রায় ৩৮০ কোটি (৩ দশমিক ৮১ বিলিয়ন) ডলার হারিয়েছেন। ব্লকচেইন বিশ্লেষণ প্রতিষ্ঠান ন্যানসেন এর বরাত দিয়ে এনডিটিভি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।