
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই, দেখবেন যেভাবে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে (SSC Result Publication Date Announced by Education Minister)। আগামী ২০ জুলাই, ২০২৬ তারিখে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে (SSC and equivalent exam result will be published on July 20)।

হবিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
হবিগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণের পর শারীরিক নির্যাতন চালানো হয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গড়াই নদে গোসলে নেমে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
কুষ্টিয়ায় গড়াই নদে গোসল করতে নেমে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ২০ মে) দুপুর ২টার দিকে শহর সংলগ্ন হরিপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে ডিএমপির একগুচ্ছ নির্দেশনা
আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা (SSC and Equivalent Exam) উপলক্ষে পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। কেন্দ্রের আশপাশে যানজট (Traffic Jam) ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে এবার পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অনেক আগে, অর্থাৎ সকাল ৮টা ৩০ মিনিট থেকে কেন্দ্রের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘সাইলেন্ট এক্সপেল’, জেনে নিন এটি কীভাবে কার্যকর হয়
আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC Exam 2026) পরীক্ষা। এবারের পরীক্ষা পরিচালনার নতুন নীতিমালায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে শিক্ষা বোর্ড। বিশেষ করে ‘সাইলেন্ট এক্সপেল’ বা নীরব বহিষ্কার (Silent Expel) বিধিটি পুনরায় আলোচনায় এসেছে, যা পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।

ফরিদপুরে স্কুলে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে হামলা, অভিযুক্ত গ্রেপ্তার
ফরিদপুর শহরের খেপাখোলা এলাকায় নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করে একজন এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে এক যুবক। আজ (বুধবার, ২১ জানুয়ারি) দুপুরে খবর পেয়ে ওই হামলাকারী যুবককে গ্রেপ্তার করে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ।