এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেও রিকার্ভ নিয়ে আক্ষেপ বাংলাদেশ দলের
এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে চ্যাম্পিয়নদের জানানো হয় উষ্ণ সংবর্ধনা। ব্যাংককে স্বর্ণজয়ের পর এবার আরো বড় স্বপ্ন দেখছেন আর্চাররা। অলিম্পিককে কেন্দ্র করে নিজেদের প্রস্তুতি আরও জোরদার করতে চান ঐশ্বর্য-হিমুরা। তবে রিকার্ভে পদক না জেতায় আছে আক্ষেপ।