কক্সবাজারে ফিলিং স্টেশনে আগুন, গুরুতর দগ্ধ ৬
পর্যটন নগরী কক্সবাজারের কলাতলীতে একটি এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে গ্যারেজ মালিকসহ অন্তত ৬ জন গুরুতর দগ্ধ হয়েছেন। এদেরকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী। গ্যাস লিকেজ থেকেই ভয়াবহ ওই বিস্ফোরণ ও আগুণের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।