মালিতে পাঁচ শহরে বিদ্রোহী হামলা; সেনার দাবি ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে’
মালিতে আজ (শনিবার, ৪ জুলাই) ভোরে পাঁচটি স্থানে সমন্বিত হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এর মধ্যে দেশটির উত্তরাঞ্চলীয় একটি শহর, যেখানে সরকারি বাহিনী ও রুশ যোদ্ধারা অবস্থান করছেন, এবং রাজধানী বামাকোর দক্ষিণে একটি শহরও রয়েছে। ভূমিবেষ্টিত সাহেল অঞ্চলের এই দেশের বিপর্যস্ত নেতৃত্বের জন্য এটি নতুন হুমকি হিসেবে দেখা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।