এনবিআর
ধনীদের ওপর বাড়তি কর ও ব্যাংক লেনদেনে ট্যাক্সের ভাবনা: এনবিআর

ধনীদের ওপর বাড়তি কর ও ব্যাংক লেনদেনে ট্যাক্সের ভাবনা: এনবিআর

অতিরিক্ত সম্পদশালীদের ট্যাক্স বাড়ানো এবং ব্যাংক লেনদেনে ট্যাক্স আদায় করা যায় কি না, সে বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

জমি বেচাকেনার কর দিতে হবে বিক্রেতাকে: এনবিআরের ভাবনা

জমি বেচাকেনার কর দিতে হবে বিক্রেতাকে: এনবিআরের ভাবনা

জমি কেনা–বেচার সময় ক্রেতা নয়, বিক্রেতার ওপর কর আরোপের চিন্তা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জমির দলিলমূল্য এবং প্রকৃত মূল্যের মধ্যে ফারাক দেখিয়ে কেনাবেচায় কর ফাঁকি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ায় কথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

অ্যাসিকুডা ওয়ার্ল্ডের সঙ্গে ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেমের আন্তঃসংযোগ স্থাপন

অ্যাসিকুডা ওয়ার্ল্ডের সঙ্গে ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেমের আন্তঃসংযোগ স্থাপন

পণ্য আমদানির ক্ষেত্রে রপ্তানিকারক কর্তৃক ইস্যুকৃত কমার্শিয়াল ইনভয়েসকে সব বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এক ও অভিন্ন ফরম্যাটে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেম (এফএক্সটিএমএস) হতে রিয়েল টাইম ভিত্তিতে অ্যাসিকুডা ওয়ার্ল্ড সিস্টেমে পাঠানোর উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে সিস্টেম দু’টির আন্তঃসংযোগ স্থাপন করেছে।

৬ লাখ কোটি টাকার রাজস্ব দরকার : এনবিআর চেয়ারম্যান

৬ লাখ কোটি টাকার রাজস্ব দরকার : এনবিআর চেয়ারম্যান

আগামী বাজেটে ভ্যাট ও আমদানি শুল্কে ছাড় দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেছেন, সামনে নানা খাতের কর অব্যাহতি সুবিধা তুলে দেয়া হবে। গতবার থেকে ৫০ শতাংশ আয় বাড়াতে বলা হয়েছে। ৪ থেকে ৬ লাখ কোটি টাকা রাজস্ব আদায় দরকার। বিশাল রাজস্ব আদায়ের স্বার্থে কঠোর পদক্ষেপের বিকল্প নেই।

আগামী বছর করপোরেট ট্যাক্স রিটার্ন পুরোপুরি অনলাইনে আসবে: এনবিআর চেয়ারম্যান

আগামী বছর করপোরেট ট্যাক্স রিটার্ন পুরোপুরি অনলাইনে আসবে: এনবিআর চেয়ারম্যান

আগামী বছর করপোরেট ট্যাক্স রিটার্ন পুরোপুরি অনলাইনে চলে আসবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। কর হয়রানি কমাতে নানা উদ্যোগের কথাও জানান তিনি।

তামাক ও অ্যালকোহল পণ্যে কর কমানোর পরিকল্পনা নেই: এনবিআর চেয়ারম্যান

তামাক ও অ্যালকোহল পণ্যে কর কমানোর পরিকল্পনা নেই: এনবিআর চেয়ারম্যান

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ সিগারেটে সুনির্দিষ্ট করহার চাইলেও স্বাস্থ্যের ক্ষতি বিবেচনায় তামাক, অ্যালকোহল, মিষ্টি পানীয় পণ্যে এনবিআর কর কমাতে চায় না বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। আজ (রোববার, ৫ এপ্রিল) এমচ্যাম, বিসিসিআইসহ ৬টি ব্যবসায়ী সংগঠনের আলোচনায় এ কথা জানান তিনি।

স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠান ভ্যাট অডিটে নির্বাচিত: এনবিআর

স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠান ভ্যাট অডিটে নির্বাচিত: এনবিআর

ভ্যাট অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোমেটেড) পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠান নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট মডিউল’ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে এ নির্বাচন প্রক্রিয়া চালু করা হয়েছে। ই-ভ্যাট সিস্টেমে সংযোজিত এই মডিউলে ২০টি ঝুঁকি সূচকের (রিস্ক ক্রাইটেরিয়া) ভিত্তিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে অডিটের জন্য প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে।

আগামী তিন মাসে যেকোনো বারের তুলনায় বাড়বে রাজস্ব আয়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

আগামী তিন মাসে যেকোনো বারের তুলনায় বাড়বে রাজস্ব আয়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

চলতি অর্থবছরের আগামী তিন মাস সময়ে অন্য যেকোনো বারের তুলনায় রাজস্ব আয় বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ।

বর্ধিত সময়ে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের ‘ব্যাপক সাড়া’

বর্ধিত সময়ে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের ‘ব্যাপক সাড়া’

২০২৫-২০২৬ করবর্ষে আয়কর রিটার্ন দাখিলের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখের বেশি ব্যক্তি শ্রেণির করদাতা নিবন্ধন করেছেন এবং ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন অনলাইনে দাখিল করেছেন। আজ (রোববার, ২৯ মার্চ) এবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে: অনলাইনে বাড়াবেন যেভাবে

আয়কর রিটার্ন জমার সময় শেষ হচ্ছে: অনলাইনে বাড়াবেন যেভাবে

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের (Income Tax Return Filing) শেষ সময় আগামী ৩১ মার্চ। জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ইতিমধ্যে কয়েক দফা সময় বাড়ালেও এরপর আর সময় না বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। তবে কোনো যুক্তিসঙ্গত কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন দিতে না পারলে দুশ্চিন্তার কিছু নেই; করদাতারা চাইলে অনলাইনে আবেদনের মাধ্যমে সময় বাড়িয়ে (Time extension for tax return) নিতে পারবেন।

আয়কর রিটার্ন দাখিলে মিলবে অতিরিক্ত ৯০ দিন, আবেদন করবেন যেভাবে

আয়কর রিটার্ন দাখিলে মিলবে অতিরিক্ত ৯০ দিন, আবেদন করবেন যেভাবে

ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের (Income Tax Return Filing) সময়সীমা বাড়াতে অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (NBR)। আজ (সোমবার, ১৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, করদাতারা এখন ঘরে বসেই অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় চেয়ে আবেদন করতে পারবেন।

আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য অনলাইন সিস্টেম চালু করেছে এনবিআর

আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য অনলাইন সিস্টেম চালু করেছে এনবিআর

আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ (সোমবার, ১৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় এনবিআর।