
ইয়েমেনের সানা ও তায়েজে সামরিক বাহিনীর ব্যাপক হামলা; নিহত অন্তত ৭০০ হুথি যোদ্ধা
ইয়েমেনের রাজধানী সানা ও বিভিন্ন অঞ্চলে ইরান-সমর্থিত হুথিদের লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির সরকারি সামরিক বাহিনী। এসব হামলায় অন্তত ৭০০ হুথি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদি–হুতিদের পাল্টাপাল্টি হামলা; প্রাণ বাঁচাতে সমুদ্রপথে পালাচ্ছেন হাজারো ইয়েমেনি
সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে সীমান্তজুড়ে নতুন করে পাল্টাপাল্টি বিমান ও ড্রোন হামলা শুরু হয়েছে। তীব্র লড়াইয়ের মুখে হাজার হাজার ইয়েমেনি নাগরিক প্রাণ বাঁচাতে নৌকায় করে লোহিত সাগর পাড়ি দিয়ে আফ্রিকার দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার কারণে বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা আবারও মারাত্মক ঝুঁকিতে পড়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইয়েমেনে হুথি-জোট সংঘাত তীব্র; মিত্রদের কাছে ক্ষেপণাস্ত্র চেয়েছে সৌদি আরব
ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত আরও তীব্র রূপ নিয়েছে। এর মধ্যেই ক্ষেপণাস্ত্র ঘাটতিতে পড়ে ফ্রান্স, যুক্তরাজ্যসহ আঞ্চলিক মিত্রদের কাছে বিমান প্রতিরক্ষা সহায়তা চেয়েছে সৌদি আরব। অন্যদিকে সরাসরি যুদ্ধে অংশ না নিলেও ওমানে হুথি প্রতিনিধিদের সঙ্গে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইয়েমেনে তীব্র সংঘর্ষে নিহত ১৪০ জনের বেশি; লোহিত সাগরের নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা
দক্ষিণ-পশ্চিম ইয়েমেনে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘর্ষে ১৪০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছেন। সামরিক সূত্রের বরাতে জানা গেছে, গতকাল (শনিবার, ৫ সেপ্টেম্বর) দুপুর থেকে আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) ভোরের মধ্যে এ প্রাণহানি ঘটে। এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।