লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরাইলি সেনাপ্রধান
লেবাননে ইসরাইলি বাহিনীর ধ্বংসযজ্ঞ ও হামলা অব্যাহত থাকার মধ্যেই দেশটির সেনাপ্রধান জেনারেল ইয়াল জামির সাফ জানিয়ে দিয়েছেন, লেবাননের সঙ্গে বর্তমানে কোনো যুদ্ধবিরতি নেই। দক্ষিণ লেবাননে মোতায়েন করা সেনাদের সঙ্গে এক পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।