Recent event
ইলিশ মাছ জব্দ
চাঁদপুরে সাড়ে ৩০০ কেজি পচা ইলিশ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে সাড়ে ৩০০ কেজি পচা ইলিশ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে এবার সাড়ে ৩০০ কেজি পচা ইলিশ জব্দ করেছে জেলা ভোক্তা অধিদপ্তর। এই ঘটনায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ (বুধবার, ২৯ অক্টোবর) বিকেলে বড় স্টেশন মাছ ঘাটে এ অভিযান চালানো হয়। জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান চালান।

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতে পাচারকালে ১ হাজার ৫০ কেজি ইলিশ জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতে পাচারকালে ১ হাজার ৫০ কেজি ইলিশ জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে ১ হাজার ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে সেনাবাহিনী। আজ (সোমবার, ২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা এলাকা থেকে পিকআপ ভ্যানভর্তি এসব ইলিশ জব্দ করা হয়।

সুনামগঞ্জের সীমান্ত থেকে ২৭৫ কেজি ইলিশ জব্দ

সুনামগঞ্জের সীমান্ত থেকে ২৭৫ কেজি ইলিশ জব্দ

ভারতে পাচার করার সময় সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বুধবার, ১১ সেপ্টেম্বর) দুপুরে 'এখন টেলিভিশন'কে এ তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাংলাবাজার বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ।