
মালয়েশিয়ায় বাড়লো অবৈধ বিদেশিদের সাধারণ ক্ষমার মেয়াদ
মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের জন্য চালু থাকা মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম (২.০) বা সাধারণ ক্ষমার মেয়াদ আরও এক বছর বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মাসেই এ সুযোগ শেষ হওয়ার কথা থাকলেও কর্মসূচিটি আগামী বছরের ৩১মে পর্যন্ত চলবে।

অবৈধ বিদেশিদের কঠোর হুঁশিয়ারি মালয়েশিয়া ইমিগ্রেশনের
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের জন্য ঘোষিত ‘মাইগ্র্যান্টস রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম ২ দশমিক ০’ বা সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ এপ্রিল। দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এটি অবৈধ অভিবাসীদের জন্য নিজ দেশে বৈধভাবে ফিরে যাওয়ার শেষ সুযোগ।

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।

যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন, বিপাকে প্রবাসীরা
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। শাবানা মাহমুদ হোম সেক্রেটারি হওয়ার পর তা আরও বেড়েছে। এতে বৈধভাবে আসা অভিবাসীরা পড়েছেন বিপাকে। স্থানীয় নির্বাচন ঘিরে ইমিগ্রেশন আইন আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজনৈতিক চাপ সামলাতে কৌশল খুঁজছে ক্ষমতাসীন লেবার সরকার।

কানাডায় অভিবাসন নীতির কড়াকড়ি, ঝুঁকিতে প্রায় ২০ লাখ মানুষ
কানাডায় বসবাসরত বিপুল সংখ্যক বিদেশি নাগরিকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। সম্প্রতি দেশটির অভিবাসন নীতিতে বড় ধরনের কড়াকড়ির কারণে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে প্রায় ২০ লাখ মানুষ তাদের বৈধ বসবাস মর্যাদা হারানোর ঝুঁকিতে পড়তে পারেন। যাদের অধিকাংশই ভারতীয় ও বাংলাদেশি।

বেনাপোল থেকে ময়মনসিং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে গ্রেপ্তার হয়েছেন ময়মনসিং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান। এ নিয়ে গত বছরের ৫ আগস্টের পর ভারত ঢোকার আগে বেনাপোল ইমিগ্রেশন থেকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ২২ জন গ্রেপ্তার হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

ভারতে পাচার হওয়া ১৭ বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ
ভারতে পাচার হওয়া ১৭ বাংলাদেশি কিশোর কিশোরীকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। আজ (বুধবার, ২৭ আগস্ট) বিকেল ৫টায় ভারতের পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে তাদের বেনাপোল চেকপোস্টে ফেরত পাঠানো হয়। ফেরত আসা ১৭ জনের মধ্যে ৭ জন কিশোর এবং ১০ জন কিশোরী রয়েছে। এদের বাড়ি গোপালগঞ্জ, বাগেরহাট, কিশোরগঞ্জ, নড়াইল, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায়।

ভারতের সঙ্গে ৩ স্থলবন্দর বন্ধ ও ১টির কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত সরকারের
ভারত সীমান্তে অবস্থিত তিনটি অলাভজনক স্থলবন্দর বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এছাড়াও আরেকটি স্থলবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ (শনিবার, ১৬ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ওসির প্রত্যাহারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সাত্তারের ঘুষ বাণিজ্য ও যাত্রী হয়রানি নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা এবং দুই ওসির প্রত্যাহারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আজ (শুক্রবার, ১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় আখাউড়া উপজেলা সদরের পৌর মুক্তমঞ্চের সামনে সাংবাদিক ও সুশীল সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ আল্টিমেটাম দেয়া হয়।

আগামীকাল বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য
শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে আগামীকাল (শনিবার, ১৬ আগস্ট) হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রমসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রে অবৈধ অবস্থান: ৩৯ বাংলাদেশিকে দেশে ফেরত
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ (শনিবার, ২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। আজ (শুক্রবার, ১ আগস্ট) বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসেন তিনি। পরে তিনি স্থলবন্দর ও শুল্ক কর্তৃপক্ষকে নিয়ে বন্দরের বাণিজ্যিক এবং ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন।