প্রথম রোজায় চকবাজারে জমজমাট ইফতারি বাজার, ঐতিহ্যের টানে রাজধানীবাসীর ভিড়
পবিত্র রমজানের প্রথম দিনেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার ইফতারি বাজার জমে উঠেছে ক্রেতা–বিক্রেতার ভিড়ে। জোহরের নামাজের পর থেকেই শাহী মসজিদ–সংলগ্ন সার্কুলার রোডের দুই পাশজুড়ে গড়ে ওঠা এই ঐতিহাসিক বাজারে নানা পদের ইফতারির পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ সেখানে ভিড় করেন পছন্দের ইফতারসামগ্রী কিনতে।