
ডার্ক ইগল ক্ষেপণাস্ত্র কী?
বিশ্বজুড়ে সামরিক শক্তির ভারসাম্য রক্ষায় এক বৈপ্লবিক সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘ডার্ক ইগল’ (Dark Eagle Hypersonic Weapon)। সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রটি মোতায়েন করার পর আন্তর্জাতিক মহলে এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এটি মূলত একটি লং-রেঞ্জ হাইপারসোনিক উইপন (Long-Range Hypersonic Weapon), যা বিশ্বের যেকোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম।

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক ভালো হয়েছে: পল কাপুর
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে তার বৈঠক ভালো হয়েছে। আজ (বুধবার, ৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে পল কাপুরের এ ঢাকা সফর।

ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং
দ্বিপক্ষীয় সফরে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। সকাল ১১টা ৫ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইনসের এমএইচ ১০২ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।